চকরিয়ায় ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরীর মানবিকতা শীতের কম্বল পেয়ে খুশি এতিমখানার শিক্ষার্থীরা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিবেদক : ‘মানুষ মানুষের জন্য, ‘জীবন জীবনের জন্য’ ভারত উপমহাদেশের জনপ্রিয় ও প্রখ্যাত প্রয়াত সংগীত সম্রাট মান্না দে’র সেই কালজয়ী গানের কলিতে যে মানবিকতা ফুটে উঠেছিলো তারই প্রতিফলন হিসেবে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের একটি এতিমখানার বাসিন্দা অনাথ শিশুদের পাশে একটুখানি সহযোগিতার হাত প্রসারিত করে স্থানীয় সর্বসাধরণের মাঝে প্রশংসিত হয়েছেন চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী।
জানা গেছে, কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়নের প্রতিটি জনপদে ইতোমধ্যে সরকারি বরাদ্দের আওতায় শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু হয়েছে। অবশ্য বেশিরভাগ জনপ্রতিনিধি শীর্তাত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করলেও ব্যতিক্রমী কর্মসুচি হাতে নিয়েছেন চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী।
মানবিককাজের অংশহিসেবে বুধবার বিকালে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেসমিন হক জেসি চৌধুরী ছুটে যান উপজেলার উপকুলীয় জনপদের বদরখালী ইউনিয়নে অবস্থিত নিদানতরণী হাফেজ খানা ও এতিমখানার বাসিন্দা অনাথ শিশুদের দেখতে। ওইসময় তিনি হাফেজখানার শিক্ষক, এলাকার বিশিষ্টজন ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে হাফেজ খানা ও এতিমখানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া তিনি এতিমখানার বাসিন্দা অনাথ শিশুদের ব্যাপারে খোঁজ-খবর নেন। পরে তিনি সরকারি বরাদ্দ এবং ব্যক্তিগত তহবিলের অর্থায়নে শতাধিক শীতের কম্বল এতিমখানার প্রতিজন শিশুর হাতে একটি করে তুলে দেন। পাশাপাশি অনাথ শিশুদের জন্য ব্যক্তিগত তহবিল থেকে অর্থসহায়তাও দেন।
পরিদর্শনকালে ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী বলেন, আগামীতেও বদরখালী নিদানতরণী হাফেজ খানা ও এতিমখানার বাসিন্দা অনাথ শিশুদের কল্যাণে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবেন বলে উপস্থিত সবাইকে আশ^াস দেন। #