চকরিয়ায় বেকার পত্রিকা হকারের পাশে দাঁড়ালেন আওয়ামীলীগ নেতা এমআর চৌধুরী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এম.জিয়াবুল হক : করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাবের কারণে গেল পনেরদিন যাবত কক্সবাজারের চকরিয়ায় আসছেনা সবধরণের সংবাদপত্র। এঅবস্থার কারণে বন্ধ রয়েছে পত্রিকা ব্যবসা। এতে পরিবার পরিজন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার বিভিন্ন অঞ্চলে কর্মরত সংবাদপত্র হকাররা। পত্রিকা হকার ও তাদের পরিবারের এমন দৈন্যদশার বিষয়টি জানতে পেরে এবার তাদের পাশে দাঁিড়য়েছেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক চকরিয়া ছাত্রলীগ ফাউন্ডেশনের চেয়ারম্যান বাবু এমআর চৌধুরী।
চকরিয়ায় আওয়ামীলীগের রাজনীতিতে একজন নির্ভেজাল মানুষ বাবু এমআর চৌধুরী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল থেকে দলের আন্দোলন সংগ্রামে রয়েছেন অগ্রভাগে। যদিও তিনি দলের প্রভাব বিস্তার বা দলের নাম ভাঙ্গিয়ে কোন ধরণের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত নন। ছোট-খাট ব্যবসা এবং ক্ষুদ্র একটি বেসরকারী প্রতিষ্ঠানে জড়িত থেকে মাস শেষে যা পান তা দিয়ে চলছে সংসার জীবন আর রাজনীতি।
রাজনীতির মাঠে নির্ভেজাল এই মানুষটি চকরিয়া পৌরসভার ভরামুহুরী হিন্দুপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ইতোমধ্যে ব্যক্তিগত তহবিলের উদ্যোগ সামর্থ্য অনুযায়ী প্রতিবেশি গরীব মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের মাধ্যমে একাধিক কর্মহীন পরিবারের ঘরে খাদ্য সহায়তা পাঠিয়েছেন।
মঙ্গলবার রাতে আওয়ামীলীগ নেতা এমআর চৌধুরী মোবাইল ফোনে ঢেকে পাঠিয়ে চকরিয়া উপজেলার কর্মরত মোট ২০জন সংবাদপত্র হকারের মাঝে নগদ টাকা সহায়তা হিসেবে দিয়েছেন।
চকরিয়া সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি মো.মনির উদ্দিন বলেন, চকরিয়া উপজেলায় আওয়ামীলীগে বড়মাপের অনেক নেতা আছেন। অনেকে বিপুল সম্পদ ও অটেল টাকার মালিক। কিন্তু করোনা সংক্রমণের এই দুর্যোগসময়ে কোন নেতা ব্যক্তিগত তহবিল থেকে সংবাদপত্র হকার বা সাংবাদিকদের দুর্দিনে খবর নেয়নি। আজ বাবু এমআর চৌধুরী আমাদের খবর নিয়েছেন, আমাদের দু:সময়ে টাকা দিয়েছেন। এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া। #