চকরিয়ায় বনাঞ্চলের ভেতরে ছড়াখাল থেকে গলিত লাশ উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

এম.জিয়াবুল হক, চকরিয়া :
চকরিয়ায় উপজেলার খুটাখালী ইউনিয়নের বনাঞ্চল ভেতরে ছড়াখালে ভাসমান অবস্থা থেকে পুলিশ আনুমানিক ৩৫ বছর বয়সের অজ্ঞাতনামা যুবকের গলিত লাশ উদ্ধার করেছে। গতকাল রোববার দুপুর সাড়ে বারোটার দিকে চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী নেতৃত্বে এসআই সুকান্ত চৌধুরীসহ সঙ্গীয় পুলিশদল খুটাখালী ইউনিয়নের বনাঞ্চলের ভেতরে গোয়ারফাঁড়ি খালের হরিনাঝিরি মূখ নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করে। এদিন বিকালে লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
চকরিয়া থানার এসআই (উপ-পরিদর্শক) সুকান্ত চৌধুরী বলেন, লাশটি উদ্ধারের সময় পুরো শরীর ফুলে পেঁেপ গিয়ে তা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধারের সময় তার চোখ দুটি ফোলা ও রক্ত বের হচ্ছিল। মূখে হালকা দাঁড়ি, বাম হাতের ও বুকের চামড়া খসে যায়। লাশের ঘাড়ে কালচে জখমের চিহ্ন দেখা পাওয়া যায়। তিনি বলেন, মৃতদেহের পরনে কোন ধরণের কাপড়-ছোপড় ছিলনা। প্রায় ওলঙ্গবস্থায় ঝিরি থেকে লাশটি উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গতকাল দুপুরের দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের বনাঞ্চলের ভেতরে গোয়ারফাঁড়ি খালের (শাখা নদী) হরিনাঝিরি এলাকায় একটি গলিত লাশ ভাসতে থাকতে দেখে স্থানীয় বালু উত্তোলন শ্রমিকরা এলাকার জনপ্রতিনিধিকে অবহিত করেন। পরে জনপ্রতিনিধিরা বিষয়টি থানা পুলিশকে জানানোর পর ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে কে বা কারা হতভাগ্য ওই যুবককে অন্ডকোষ চেপে ধরে হত্যা করে নদীতে ফেলে দেয়।
ওসি বখতিয়ার চৌধুরী বলেন, হত্যার রহস্য উৎঘাটন এবং ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতারে ইতোমধ্যে পুলিশের অভিযান শুরু করা হয়েছে।
গতকাল রাতে চকরিয়া থানার ওসি তদন্ত মো.ইয়াছিন আরাফাত বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো আমরা লাশটির পরিচয় সনাক্ত করতে পারেনি। তাই ময়নাতদন্তের পর কক্সবাজার আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে লাশটি দাফন করা হবে।