বার্তা পরিবেশক : হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১ইং ২য় আসরের ১৯তম দিনের খেলা হ্নীলা পূর্ব সিকদার পাড়া রামিসা ফুটবল একাদশ বনাম কাঞ্জরপাড়া মডেল স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। এই খেলায় উভয় দলের খেলোয়াড়েরা প্রাণপণ চেষ্টা চালিয়ে গোলের দেখা না পাওয়ায় গোল শূন্য ড্র হয়েছে।
২রা জানুয়ারী ২০২২ইং (রবিবার) বিকাল ৪টায় হ্নীলা আলহাজ¦ আব্দুল মোনাফ স্মৃতি যুব ফাউন্ডেশনের খেলার মাঠে হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ১ম রাউন্ডের ১৯তম দিনের খেলা হ্নীলা পূর্ব সিকদার পাড়া রামিসা ফুটবল একাদশ বনাম কাঞ্জরপাড়া মডেল স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমার্ধ্বে খেলায় উভয় দলের খেলোয়াড়েরা গোল করার জন্য মরিয়া হয়ে উঠে। আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা উপভোগ্য হলেও কোন দলের খেলোয়াড়েরা গোলের দেখা পায়নি। এভাবে আক্রমণ আর পাল্টা আক্রমনে খেলার ১মার্ধ্বের সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি দিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন।

মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা পুনরায় শুরু হয়। মাঠের অতিথি ও স্থানীয় খেলোয়াড়েরা প্রতিপক্ষের জালে বল পাঠানোর চেষ্টা করলেও কোন শর্ট গোলপোস্টের কিনারা খুঁজে পায়নি। এভাবে খেলার সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় কাঞ্জরপাড়া মডেল স্পোর্টিং ক্লাবের ১২নং জার্সিধারী হাবিব। খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন সাইফুল ইসলাম,সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন কায়সার মুবিন, মোজাম্মেল হক এবং ৪র্থ রেফারী ছিলেন জসিম উদ্দিন।

আগামী ৩রা জানুয়ারী ২০২২ইং হ্নীলা ফুলের ডেইল ব্রাদার্স ফুটবল একাদশ বনাম মৌলভীবাজার ক্রীড়া পরিষদ ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। ###
