টেকনাফে বাড়ি তল্লাশী করে ২৪০রাউন্ড রাইফেলের গু*লি রকেট বো*ম্ব গ্রে*নে*ড ও কম্পাসসহ আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে বিজিবি জওয়ানেরা বসত-বাড়ি তল্লাশী করে মায়ানমার হতে পাচার হয়ে আনা ২শ ৪০রাউন্ড রাইফেলের গুলি, ১টি রকেট বোম্ব, ২টি গ্রেনেড এবং ১টি কম্পাসসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়,২০অক্টোবর ভোররাত ৪টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের বিশেষ চোরাচালান প্রতিরোধ টহল দল নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে কতিপয় চোরাকারবারীরা মায়ানমার হতে আগ্নেয়াস্ত্রের গোলা-বারুদ ও অন্যান্য সরঞ্জামাদি এনে বসত-বাড়িতে মওজুদের গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৪ হতে আনুমানিক ৮শ মিটার দক্ষিণ-পশ্চিম দিকে জালিয়া পাড়ায় একটি বাড়ীতে অভিযানে যায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে উক্ত বাড়ি হতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার মৃত সোলতান আহমদের পুত্র মোঃ শফিউল আলম (৫৫) কে আটক করতে সক্ষম হয়। পরে আটককৃত চোরাকারবারীর দেয়া তথ্যের ভিত্তিতে তার বসত বাড়ির আঙ্গিনায় বালির বস্তার নিচে লুকায়িত অবস্থায় ২টি ব্যাগের ভিতর হতে ২শ ৪০ রাউন্ড রাইফেলের গুলি, ১টি রকেট বোম্ব, ২টি গ্রেনেড এবং ১টি কম্পাস উদ্ধার করা হয়। সে উক্ত আগ্নেয়াস্ত্রের গোলাবারুদ, গ্রেনেড, রকেট বোম্ব ও কম্পাস মায়ানমার হতে পাচার করে নিয়ে আসে নিজের হেফাজতে রাখে।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) জানান,আটক আসামীকে অবৈধ আগ্নেয়াস্ত্রের গোলাবারুদ, গ্রেনেড, রকেট বোম্ব ও কম্পাস চোরাচালানের দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। ###