নিজস্ব প্রতিবেদক : চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কৃতি সন্তান কাজিরপাড়া গ্রামের বাসিন্দা আলহাজ্ব শামসুল আলম সওদাগরের বড়ছেলে লন্ডন প্রবাসি জামাল চৌধুরীর অর্থায়নে চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডসহ উপজেলার বিভিন্ন স্থানে দুস্হ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। প্রবাসি জামাল চৌধুরীর ব্যক্তিগত তহবিলের উদ্যোগে রমজান মাসব্যাপী করোনা সংক্রমণে কর্মহীন গরীব মানুষের মাঝে বিভিন্ন খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এছাড়ও চকরিয়ার বিভিন্ন এতিম খানায়ও রমজান মাসব্যাপী আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
প্রবাসি জামাল চৌধুরী বলেন, তিনি পরিবার নিয়ে লন্ডনে বসবাস করলেও নিজের জন্মভুমি চকরিয়া উপজেলার জনগনের প্রতি দায়বদ্ধতার অংশহিসেবে নিজের বিবেককে নাড়া দেয়। তাই কোন ধরণের লোভের বশবর্তী হয়ে নয়, নিজের অনুভুতির তাড়নায় বিভিন্ন সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। ইনশালাহ এই সহযোগিতা যেন ভবিষ্যতেও চলমান রাখতে পারি, তার জন্য আমি এবং পরিবারের সবার কাছে দোয়া কামনা করছি। ##
