লামায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

সংবাদদাতা :: লামায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সকলের সগযোগিতা প্রত্যাশা করেন কমিটির সভাপতি। ২২ ফেব্রæয়ারি জেলার জামছড়ি ট্র্যাজেডিতে আওয়ামীলীগ নেতাসহ নিহতদের আত্মার শান্তি কামণা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। সোমবার অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সভায় অবিলম্বে এসব সন্ত্রাসী ও তাদের মদদ দাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের লামা নেতৃবৃন্দ।
আইন শৃঙ্খলা কমিটির সভাপতি লামা উপজেলা নির্বাহী অফিসার নূর এ জান্নাত রুমি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল। সভায় কমিটির সেক্রেটারী লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা আইন শৃঙ্খলা বিষয়ক বিগত মাসের প্রতিবেদন উপস্থাপন করেন। এর আগে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সূচনা আলোচনায় বিগত সভার সিদ্ধান্ত সমুহ পাঠ করে শুনান।
সভায় সন্ত্রাস দমন, জন নিরাপত্তায় নিরাপত্তা বাহিনীর ক্যাম্প পূন:স্থাপন, বাল্য বিবাহ রোধ, এলাকার পরিবেশ ও অবকাঠমো রক্ষা, যান চলাচলে ট্রাফিক আইনের প্রয়োগ, চুরি-ডাকাতি, মাদক-চোরাচালন রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, দেশেরে অন্যান্য উপজেলার চেয়ে লামা উপজেলায় আইন শৃঙ্খলা ঐতিহ্যগতভাবে সন্তোষজনক। সাম্প্রতিক সময়ে পাহাড়ে অশান্তি সৃষ্টিকারী সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার বিষয়টি উত্থাপিত হয়।
অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, উপজেলা আওয়মীলীগের সভাপতি গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, বীরমুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন, রুপসিপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রæ মার্মা, লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, ফাইতং ইউপি চেয়ারম্যান জালাল কোম্পানী, সরই ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতা লামা প্রেসক্লাব সেক্রেটারী মো.কামরুজ্জামানসহ বিভিন্ন বিভাগীয় প্রধানগন।