চকরিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের এডভোকেসি সভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক চকরিয়ায় বেসরকারী সংস্থা এসএআরপিভি (সোসাল এ্যাসিস্ট্যান্স এন্ড রিহ্যাবিলিটেশন ফর দি ফিজিক্যালি ভালনারেবল)’র আইডিয়া প্রকল্পের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে এক এডভোকেসি সভা বৃহস্পতিবার দুপুরে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এসএআরপিভি’র কর্মকর্তা ইয়াছমিন সোলতানার সঞ্চলনায় অনুষ্ঠিত এডভোকেসি সভা ও শেয়ারিং সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এসএআরপিভি’র আঞ্চলিক পরিচালক কাজী মাকছুদুল আলম মুহিত। এডভোকেসি সভায় প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অবহিত করণ বক্তব্য রাখেন প্রকল্পের সমন্বয়কারী ইউনুচ হোসেন মন্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুকসুদুল হক ছুট্টু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা.মোহাম্মদ শাহবাজ, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ জসীম উদ্দিন, আইডিয়া প্রকল্পের কর্মকর্তা মিজানুর রহমান, রেফাইয়েত আরা, প্রতিবন্ধীদের প্রতিনিধি জয়নাল আবেদীন। এডভোকেসি সভা ও শেয়ারিং সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের সবস্তরে প্রবেশগম্যতা নিশ্চিত করণ, অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত ও মর্যদা প্রতিষ্ঠা, সেবা প্রাপ্তি, প্রতিবন্ধী ব্যক্তিদের নির্যাতন হ্রাস, আয় বর্ধন কাজে সম্পৃক্ত করণ, প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও সমাজের মূল ¯্রােত ধারায় সংযুক্ত করার উপর গুরুত্বারোপ করা হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য সবধরণের সহায়তা দিয়ে যাচ্ছে। এ সুযোগ কাজে লাগিয়ে তাদেরকে সমাজের মূল স্রোত ধারায় মর্যদার সাথে সম্পৃক্ত করে নিয়ে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে। আগামীতে চকরিয়া উপজেলার প্রতিটি প্রতিবন্ধী নারী-পুরুষের ভাগ্য উন্নয়নে এবং তাদের জীবন-জীবিকার প্রয়োজনে উপজেলা পরিষদ থেকে সম্ভব সবধরণের সরকারি সহায়তা দেয়া হবে। অনুষ্ঠানে চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়নের চেয়ারম্যান, পৌর সভা চেয়ারম্যানের প্রতিনিধি, বিভিন্নস্তরের সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধি ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন।#