চকরিয়ায় পুজা উদযাপন পরিষদের নামে কাল্পনিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

চকরিয়া প্রতিনিধি : চাল আত্মসাতের সাজানো অভিযোগ তুলে কক্সবাজার জেলা পুজা উদযাপন পরিষদের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র তৈরীর ঘটনায় জড়িতদের অবিলম্বে সংগঠনকে বহিস্কার ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন চকরিয়া উপজেলা ও পৌরসভা পুজা উদযাপন পরিষদের সকলস্তরের নেতৃবৃন্দ। ঘটনার ব্যাপারে তাদেরকে ক্ষমা চাইতে হবে। অন্যথায় জড়িত চক্রদের সমুচিত জবাব দেওয়া হবে। মঙ্গলবার (৫ ফেব্রæয়ারী) বিকালে উপজেলা সদরের এসআর প্লাজাস্থ চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সকলস্তরের নেতৃবৃন্দ এ দাবি জানান।
চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু তপন কান্তি দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবলা দেবনাথের সঞ্চালনায় চকরিয়া উপজেলা ও পৌরসভা পুজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি সুদাম দাশ। বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া পৌরসভা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি টিটু বসাক।
সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কক্সবাজার জেলা কমিটির প্রচার সম্পাদক হারাধন দাশ, সদস্য সুভাষ চৌধুরী, চকরিয়া পৌরসভা কমিটির সাধারণ সম্পাদক নিলুৎপল দাশ নিলু, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্য সুধাংশু বিমল সুশীল, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সম্পাদক অধ্যাপক কৃষ্ণ কান্তি দে, তপন কান্তি সুশীল, সাংগঠনিক সম্পাদক সুধীর কান্তি দাশ, সুনীল বিহারী নাথ, পৌরসভা কমিটির সহ-সভাপতি সুজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মিল্টন কিশোর দাশ, উপজেলা কমিটির দপ্তর সম্পাদক কৈলাশ দে, গন্থনা ও প্রকাশনা সম্পাদক রাসেল সুশীল, নরোত্তম দাশ, প্রদীপ রুদ্র, নিখিল বসাক, কাকারা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মিন্টু রুদ্র, পৌরসভা কমিটির গনসংযোগ সম্পাদক রাজু দাশ প্রমুখ।
এছাড়াও প্রতিবাদ সভায় চকরিয়া উপজেলা ও পৌরসভা পুজা উদযাপন পরিষদ, উপজেলার প্রত্যেক ইউনিয়ন কমিটির সভাপতি সম্পাদক, পৌরসভার সকল ওয়ার্ড কমিটির সভাপতি সম্পাদক এবং হিন্দু সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।