এম.জিয়াবুল হক : চকরিয়ায় ২৪ ঘন্টার ব্যবধানে তরুনী চম্পা খাতুন হত্যাকাÐে জড়িত ধর্ষক সিএনজি অটোরিক্সা চালক জয়নাল আবেদিনকে (২০) আটক করেছে র্যাব ১৫ টিমের সদস্যরা। শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা পেকুয়া উপজেলায় অভিযান চালিয়ে হত্যাকাÐ এবং ধর্ষন ঘটনায় জড়িত জয়নালকে তাঁর বাড়ি থেকে আটক করে। এসময় জব্দ করা হয়েছে ব্যবহৃত সেই সিএনজি অটোরিক্সাটি। নিহত চম্পা কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের রুহুল আমিনের মেয়ে।
এদিকে হত্যাকাÐে জড়িত নরপিশাচদের একজন জয়নালকে শুক্রবার ভোরে পেকুয়া উপজেলা থেকে আটক করলেও এই ঘটনায় জড়িত সাজ্জাদ হোসেন নামের অপর এক হত্যাকারী ঘাতক পলাতক রয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৫ কক্সবাজারের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ। তবে তিনি নিশ্চিত করেছেন, অপর ওই ঘাতককে ধরতেও অভিযান চালিয়ে যাচ্ছে র্যাবের বিশেষ টিম। ঘটনার পর থেকে র্যাব সদস্যরা ঘটনায় জড়িতদের গ্রেফতারে মাঠে রয়েছেন।
র্যাব-১৫ কক্সবাজারের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, ঘটনার দিন বুধবার (৬ মে) বিকালের দিকে চট্টগ্রাম থেকে ওই নারী একটি সিএনজি গাড়িতে করে পেকুয়া পর্যন্ত আসেন। সেখান থেকে এক সিএনজি চালক তাকে চকরিয়া আনেন। কিন্তু তাকে চকরিয়ায় নামিয়ে না দিয়ে পুনরায় আবারো পেকুয়ার দিকে নিয়ে যায়। প্রতিমধ্যে একটি ব্রীজের সাইটে তাকে দুই সিএনজি চালক মিলে ধর্ষণ করে। এরপর তার সাথে কথা কাটাকাটি হলে তাকে চলন্ত গাড়ী থেকে ফেলে দেয়া হয়।
তিনি আরও বলেন, ঘাতকরা এতো নৃশংসভাবে হত্যা করেছে ওই তরুনীকে। আটক ঘাতকের জবানবন্দি মতে, ধর্ষণের পর ওই তরুনীকে চলন্ত গাড়ীর থেকে ফেলার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি গাড়ির সামনে তাকে ফেলে দেয়। এতে ওই গাড়ীর ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় তরুনী চম্পার।
উল্লেখ্য, গত বুধবার (৬ মে) চট্টগ্রাম থেকে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়ার নয়াপাড়ায় নিজের বাড়িতে আসছিলেন ১৯ বছরের তরুণী চম্পা। রাতে সিএনজি করে আসার পথে সিএনজি চালক ও আরও কয়েকজন মিলে তাকে চকরিয়া স্টেশনে নামিয়ে না দিয়ে ফের উল্টো দিকে নিয়ে যায়। এরপর ওই তরুনীকে ধর্ষণ করে চকরিয়া-পেকুয়া-বাঁশখালী আঞ্চলিক মহাসড়কের চকরিয়া উপজেলার কোনাখালীর মরণঘোনা এলাকায় মরদেহ রাস্তায় ফেলে দেয়। এই ঘটনার একদিনের মাথায় হত্যাকান্ডের ঘটনা উদঘাটন ও জড়িত এক ঘাতককে আটক করতে সক্ষম হয়েছে র্যাব-১৫ টিমের সদস্যরা। #
