নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় যাত্রীবাহি সৌদিয়া পরিবহণের বাসের ধাক্কায় হিরেন্দ্র শীল (৮০) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (২রা সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের বানিয়াছড়া স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হিরেন্দ্র শীল চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঘুনিয়া হিন্দুপাড়া এলাকায় মৃত বিমল চন্দ্র শীলের ছেলে।
অপরদিকে আগেরদিন বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চকরিয়া বদরখালী মহেশখালী সড়কের চকরিয়ার দরবেশকাটাস্থ কায়কোবাদ মাস্টারের ঘাটায় ইট বোঝাই ডাম্পার ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী রুবেল (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। ওইসময় মোটরসাইকেল চালিয়ে রুবেলসহ তিনজন বদরখালী থেকে চকরিয়া সদরে ফিরছিলেন। নিহত রুবেল চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সওদাগরঘোনা এলাকার মৃত সামসুল আলমের ছেলে বলে নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক মেম্বার আলী আহমদ।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে বৃদ্ধ হিরেন্দ্র শীল মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনে রাস্তার পার হচ্ছিল। এসময় চট্টগ্রামগামী দ্রæতগতির সৌদিয়া পরিবহণের একটি যাত্রীবাহি বাস বৃদ্ধ হিরেন্দ্রকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় বৃদ্ধ হিরেন্দ্র শীল। পরে চিরিংগা হাইওয়ে থানার পুলিশ এবং স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করতে পারলেও বাসটি পালিয়ে যায়।
চকরিয়া উপজেলার মহাসড়কের চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইন্সেপেক্টর) মো. মোর্শেদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসের ধাক্কায় নিহত হিরেন্দ্র শীলের লাশ উদ্ধার করা হয়েছে। যাত্রীবাহি বাসটি পালিয়ে যাওয়ায় চালক-হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে।
চকরিয়া থানা পুলিশ বদরখালী মহেশখালী সড়কের দরবেশকাটা এলাকায় দুর্ঘটনা কবলিত ডাম্পার ট্রাক ও মোটর সাইকেল আটক করেছে। ###
