টেকনাফ টুডে ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ১২ বছর পর চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড। রোববার (১৩ নভেম্বর, ২০২২) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তান আগে ব্যাট করে ৮ উইকেটে ১৩৭ রান তোলে। জবাবে বেন স্টোকসের অপরাজিত হাফ সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেট ও ৬ বল হাতে রেখে জয় তুলে নেয় ইংলিশরা। স্টোকস ৪৯ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ১৩৭/৮ (মাসুদ ৩৮, বাবর ৩২; কারান ৩/১২, রশিদ ২/২২ ও জর্ডান ২/২৭)।
ইংল্যান্ড: ১৯ ওভারে ১৩৮/৫ (স্টোকস ৫২*, বাটলার ২৬; রউফ ২/২৩)।
ফল: ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী এবং চ্যাম্পিয়ন।
ম্যাচসেরা: স্যাম কারান (ইংল্যান্ড)।
টুর্নামেন্ট সেরা: স্যাম কারান।
