এম.জিয়াবুল হক : চকরিয়ায় করোনা দুর্দিনের শুরুতে অদ্যবদি জীবিকা হারানো হতদরিদ্র মানুষের পাশে থেকে তাদের খবরা-খবর নিচ্ছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান (প্যানেল এক) ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেসমিন হক জেসি চৌধুরী। বৃস্পতিবার তিনি উপজেলা পরিষদ থেকে বরাদ্দপ্রাপ্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার করোনায় কর্মহীন হয়েপড়া চকরিয়া উপজেলার গরীব ও হতদরিদ্র পরিবারের নারী-পুরুষের মাঝে বিতরণ করেছেন
চকরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী বুধবার ও বৃস্পতিবার চকরিয়া থানা সেন্টারস্থ নিজ বাসভবনে করোনা সংক্রমণে জীবিকা হারানো গরীব দু:স্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপলক্ষে চকরিয়া উপজেলা পরিষদ থেকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পেয়েছেন ৫০ জনের জন্য। এসব উপহার সামগ্রী তিনি চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকয় পঞ্চাশটি হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করেছেন।
তিনি বলেন, উপহার সামগ্রীর মধ্যে আছে দশ কেজি করে চাউল, ২ কেজি ওজনের একটি সয়াবিন তেল, দুই কেজি পেয়াঁজ, দুই কেজি আলু, এককেজি ডাল ও এককেজি লবন।
প্রসঙ্গত: চলতিবছরের মার্চে করোনা সংক্রমণ শুরু থেকে চকরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরী মানবিক দায়িত্ববোধ থেকে সরকারি বরাদ্দের পাশাপাশি নিজের ব্যক্তিগত তহবিল থেকে গরীব মানুষের এই দুর্যোগ-দুর্দিনে পাশে থাকার চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। তিনি সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে চকরিয়া উপজেলা ও পৌরসভা এলাকার বিভিন্ন গ্রামে গিয়ে গরীব পরিবার দেখে দেখে তাদের হাতে খাদ্য সহায়তা তুলে দিয়েছেন।##
