বাইশারীতে মেম্বার প্রার্থীরাও প্রচার-প্রচারণায় পিছিয়ে নেই

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

★পুরান চালে ভাত বাড়ে..…★ প্রার্থীদের ডাকে ঘুম ভাঙ্গছে ভোটারদের ★ প্রচারণায় বের হয়ে ঘরে ফিরছেন গভীর রাতে

শামীম ইকবাল চৌধুরী : ২য় ধাপের আসন্ন ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ১১ নভেম্বর। সেই লক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি প্রচরনায় পিছিয়ে নেই মেম্বার ও সংরক্ষিত মহিলা প্রার্থীরাও । এবার উপজেলার দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এ ছাড়াও সাধারন সদস্য পদ ও নারী সংরক্ষিত আসনের অসংখ্য প্রার্থীরা প্রতিদ্বন্ধিতায় নেমেছেন। সকাল,দুপুর রাত-বিরাতে এসব প্রার্থীদের বিরামহীন প্রচরনা চলছে। প্রার্থীদের ডাকে ঘুম ভাংছে অনেক ভোটারের। কাক ডাকা ভোরে প্রার্থীরা প্রচরনায় বের হয়ে ঘরে ফিরছেন গভীর রাতে। কিছু কিছু মেম্বার প্রার্থী রাত কাটাচ্ছেন সমর্থকদের বাড়ী-বাড়ী। দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি, ওয়াদা করছেন নির্বাচিত হলে এটা করা হবে,ওটা করা হবে ইত্যাদি ।

নেমেছেন একাধিক আলোচিত প্রার্থী। প্রার্থীদের মধ্যে হঠাৎ কোটিপতি হওয়া প্রার্থীও রয়েছেন।

সরজমিনে গিয়ে একাদিক ভোটারদের সাথে কথা বলে জানাযায়, ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৭টি ওয়ার্ডের মেম্বার প্রার্থীদের মাঝে ভোটের অবস্থান সমান তালে চল্লেও তবে ৯নং ও ৭নং ওয়ার্ডের ভোটারদের ভিন্ন কথা।
তারা চাই বর্তমান মেম্বারাদের দোষ খুঁজতে। তাদের কোন দোষ খুঁজে পাচ্ছে না ভোটারেরা। তাই পুরাতনদের দিকে জয়ের নিশানার তীর দেখাচ্ছেন।
আর এদিকে,
৯নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আবু তাহের (মোরগ) প্রতীক নিয়ে মেম্বার পদে প্রতিদ্বন্ধিতা করছেন। ওই ওয়ার্ডে তার প্রতিপক্ষ হিসেবে প্রার্থী হয়েছেন মো, ইউনুছ বান্ডু তার প্রতীক ফুটবল ।
৭নং ওয়ার্ডে পর পর ৫বারের (বর্তমান) মেম্বার নুরুল আজিম (আপেল) প্রতীক নিয়ে এবারও মেম্বার পদে প্রতিদ্বন্ধিতা করছেন। তার প্রতিদ্বন্ধিতা হিসেবে একি পদে প্রার্থী হয়েছেন দুই জন। এদের মধ্যে একজন হলেন নূরুল কবির (ফুটবল) প্রতীক। অন্যজন হলেন সাব্বির আহাম্মদ (মোরগ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।
৯ ও ৭নং ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় ঘুরে ভোটারদের কাছে কথা বলে

জানাযায়,এই দুই ওয়ার্ডের জোট বেঁধে ভোটাররা বলছেন, “পুরান চালে ভাত বাড়ে” এরা আকার ইঙ্গিতে বুঝাতে চাচ্ছেন বর্তমান দুই মেম্বারের অবস্থানের কথা। তারা বলছেন, এলাকায় প্রচুর উন্নয়নসহ এলাকাবাসীকে সেবা দিতে সক্ষম হয়েছে বর্তমান মেম্বার নুরুল আজিম ও আবু তাহের মেম্বার।
তারা ওয়ার্ড ভিত্তিক জোট বেঁধে টাকার খেলা খেলতে দেবে না।
তাই দলমত নির্বিশেষে ভোটাররা একজোট বেঁধে পূনরায় ৭নং ওয়ার্ডের নুরুল আজিম মেম্বার (আপেল) প্রতীক ও ৯নং ওয়ার্ডের আবু তাহের মেম্বার (মোরগ) প্রতীককে জিতিয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করছেন ওয়ার্ডের ভোটাররা।

অন্যান্য ওয়ার্ডের ভোটাররা জানান,অনেকে মেম্বার হতে কোটি টাকার মিশন নিয়ে মাঠে নেমেছে বলে বিভিন্ন লোকজন থেকে খবর পাচ্ছেন তারা । তবে দুই ওয়ার্ডছাড়া বাকী সাতটি ওয়ার্ডের ভোটারদের মনে শংকা জেগেছে নির্বাচনে বল প্রয়োগ করা হবে। কেন্দ্র দখল করা হবে,টাকা দিয়ে সবকিছু ম্যানেজ করবে প্রভাবশালী প্রার্থীরা। কয়েকটি ওয়ার্ডে রক্তক্ষয়ী সংঘর্ষের অশংকাও করছেন এলাকাবাসী।
তবে একাধিক মেম্বার প্রার্থী নিজের গ্রহনযোগ্যতা বাড়াতে চেয়ারম্যান প্রার্থীদের পিছনে দৌড়াচ্ছেন। অনেকে দল বদল করে সুবিধাজনক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছেন। কিন্তু তারপরও নির্বাচনী প্রচরনা থেমেনেই। মাইকিং চলছে জোরেশোরে, এক সিএনজিতে মাইক একটার বদলে দুইটা ব্যবহার করছেন প্রার্থীরা। মেম্বার প্রার্থীদের স্ত্রীরাও নেমেছেন স্বামীদের পক্ষে ভোট ভিক্ষায়। প্রচারনায় নেমেছেন আত্বীয়, স্বজনরাও। এক্ষেত্রে প্রভাবশালী প্রার্থীদের স্ত্রীরা গাড়ীতে করে ভোটারদের জন্য নিয়ে যাচ্ছেন বিভিন্ন উপহার সামগ্রী। সময় কম তাই উঠান বৈঠকসহ এলাকায় গন্যমান্য ব্যাক্তিদের নিজের নির্বাচনী বহরে যুক্ত করতে প্রলোভনসহ নানা রকম হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন অনেক মেম্বার প্রার্থীরা।

উল্লেখ্য, বাইশারী ইউনিয়নে নারী-পুরুষের ভোটার রয়েছে সর্বমোট ১০১১২ জন। তার মধ্যে ১নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৬৪৪,২নং ওয়ার্ডে ৮৬৯, ৩নং ওয়ার্ডে ৯৯৯, ৪নং ওয়ার্ডে ১১৪২, ৫নং ওয়ার্ডে ৮৬৪, ৬নং ওয়ার্ডে ১৬৮৩, ৭নং ওয়ার্ডে ২০০৫, ৮নং ওয়ার্ডে ১৬৮৩ ও ৯নং ওয়ার্ডে ১১৫০ জন ভোটার
রয়েছে।