চকরিয়ার ফাঁসিয়াখালী রিংভংয়ে ক্যান্সার হাসপাতাল ও কক্সবাজারে হবে আন্তর্জাতিকমানের ইউনির্ভাসিটি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু পরিবারের অন্যতম সদস্য ও ওয়াক্ফ এষ্টেট উন্নয়ন কমিটির সভাপতি, শেখ কামরুল ইসলাম বিটু বলেছেন, কক্সবাজারের ক্যান্সার নিরাময়ে হবে একটি আর্ন্তজাতিক মানের ইউনির্ভাসিটি। পাশাপাশি চকরিয়া উপজেলার ফাসিয়াখালীতে হবে একটি ক্যান্সার হাসপাতাল করা হবে। অনেকে অর্থের অভাবে চিকিৎসার জন্য ভারত কিংবা বিদেশে যেতে পারেন না। সেই চিন্তা থেকে ক্যান্সার হাসপাতাল করার পরিকল্পনা নিয়েছি। এই ধরণের হাসপাতাল আরও তিনটি জেলায় করা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিদেশের মাটিতে বসে ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না। কারণ শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র দেশের মানুষ ঐক্যবদ্ধ। আজ বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত হয়েছে। যেটি জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল।
বুধবার বঙ্গবন্ধু পরিবারের অন্যতম সদস্য শেখ কামরুল ইসলাম বিটু কক্সবাজার বিমানবন্দরে আসলে স্থানীয় আওয়ামীলীগ, তাঁতী লীগ, ভূমিহীন পরিবার ও ওয়াক্ফ এষ্টেট এর নেতৃবৃন্দরা তাকে বিমানবন্দরে স্বাগত জানান। বিকালে কক্সবাজার হোটেল সী ওয়ার্ল্ড হলরুমে তৃণমূল তাঁতীলীগ ওয়াক্ফ এষ্টেট, ভূমিহীনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় চকরিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি রুস্তম শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওয়াক্ফ এষ্টেট কক্সবাজারের পরিদর্শক ডিএম খালেদ হোসেন, তাঁতীলীগ কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক লায়ন মো.জসিম, প্রকৌশলী রিয়াদ মাহমুদ।
ওয়াক্ফ এস্টেট এর চকরিয়া উপজেলার সহ-সম্পাদক আনিসুল মোস্তফার সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চকরিয়া ফাঁসিয়াখালী ছাঁইরাখালী ভূমিহীন সমবায় সমিতির সভাপতি বখতিয়ার মো: হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, নির্বাহী সদস্য আব্দুল আজিজ, মো. শামসুল আলম, রিংভং মৌজার ক্ষতিগ্রস্থ পরিবার, ভূমিহীন পরিবারের সদস্যসহ তাঁতীলীগ ও ওয়াক্ফ এর নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় শেখ কামরুল ইসলাম বিটুকে তাঁতীলীগের পক্ষ থেকে ক্রেস্ট প্রধান করা হয়। ঘোষিত আন্তর্জাতিক মানের ইউনির্ভাসিটি ও ক্যান্সার হাসপাতালটি চকরিয়া ফাঁসিয়াখালী রিংভং মৌজা এলাকায় করা হবে। ##