চকরিয়ার পহরচাঁদা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদে নতুন সভাপতি সৈয়দা রিফাত আক্তার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিনিধি : চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ঐতিহ্যবাহি শিক্ষাপ্রতিষ্ঠান পহরচাঁদা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩১ আগস্ট চকরিয়া উপজেলা মাথ্যমিক শিক্ষা অফিসার মো.নজরুল ইসলামের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের সকল সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত নির্বাচনে সর্বসম্মতিক্রমে বিনাপ্রতিদ্বন্দিতায় দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম উত্তর জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট সৈয়দা রিফাত আক্তার নিশু।

উল্লেখ্য সৈয়দা রিফাত আকতার নিশু চকরিয়া উপজেলার অবিভক্ত হারবাং বরইতলি ইউনিয়নের প্রয়াত সাবেক চেয়ারম্যান বিশিষ্ট দানবীর ও জমিদার আলহাজ্ব ফজলুল করিম চৌধুরীর মেজছেলে বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার জেলার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির সভাপতি আলহাজ্ব লায়ন কমরউদ্দিন আহমদের সহধর্মিনী। তার আগে সৈয়দা রিফাত আক্তার চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড অনুমোদিত ছয়মাস মেয়াদের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছিলেন।
চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো নজরুল ইসলাম বলেন, পহর চাঁদা উচ্চ বিদ্যালয় এডহক কমিটির মেয়াদ শেষে নতুন পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এরই আলোকে ইতোমধ্যে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক, দাতা, প্রতিষ্ঠাতা, জনপ্রতিনিধিসহ অপরাপর ক্যাটাগরীর নির্বাচন সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, সর্বশেষ ৩১ আগস্ট অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন। এদিন বিদ্যালয় মিলনায়তনে পরিচালনা পর্ষদের অপরাপর ক্যাটাগরীর নির্বাচিত সদস্যদের উপস্থিতিতে এবং সর্বসম্মতিক্রমে
শিক্ষানুরাগী সৈয়দা রিফাত আক্তার বিনাপ্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সার্বিকভাবে সহযোগিতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব মনির আহমদ।

এদিকে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র সহ সভাপতি সৈয়দা রিফাত আক্তার নিশু চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাদা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।
শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন কক্সবাজার ১ ( চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, সাধারণ সম্পাদক ও চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট। শুভেচ্ছা জানিয়েছেন চকরিয়া প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটি চকরিয়া ও কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ এবং চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ##