টেকনাফ উপজেলা আওয়ামীলীগের ঈদ পূর্নমিলনী ২৯ এপ্রিল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

প্রেস বিজ্ঞপ্তি :
আগামী ২৯শে এপ্রিল (শনিবার) বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ উপজেলা শাখার
ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান।
টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টায় অনুষ্ঠিতব্য উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কার্যকরী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখবেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মুজিবুর রহমান মেয়র।
টেকনাফ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নুরুল বশরের সভাপতিত্বে সাধারন সম্পাদক মাহবুব মোর্শেদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপজেলার অন্তর্গত সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।