হ্নীলায় প্রীতি ফুটবল ম্যাচে তেতুঁলিয়া উপজেলা ফুটবল একাদশের ৩-০ গোলে পরাজয়

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বার্তা পরিবেশক : হ্নীলায় প্রীতি ফুটবল ম্যাচে হ্নীলা ফুটবল একাদশের নিকট দিনাজপুরের তেতুঁলিয়া উপজেলা ফুটবল দল ৩-০ গোলে পরাজিত হয়েছে। আগামীকাল প্রীতি ফুটবল ম্যাচে কুতুপালং সাইনিং ফুটবল একাদশ তেতুঁলিয়া ফুটবল একাদশের মুখোমুখী হবে।
271704341 1853280128396606 8284911774173827112 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
২৩জানুয়ারী ২০২২ইং (রবিবার) বিকাল ৪টায় হ্নীলা আলহাজ্ব আব্দুল মোনাফ স্মৃতি যুব ফাউন্ডেশনের খেলার মাঠে হ্নীলা ইউনিয়ন বাছাই ফুটবল একাদশ এবং তেতুঁলিয়া্উপজেলা ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার ১২মিনিটের মাথায় হ্নীলা ফুটবল একাদশের ১১নং জার্সিধারী খেলোয়াড় কামাল উদ্দিন ১টি গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। এভাবে আক্রমণ আর পাল্টা আক্রমনে খেলার ১মার্ধ্বের সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি দিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন।
মধ্য বিরতির পর হ্নীলা ইউনিয়ন ফুটবল একাদশের ৯নং জার্সিধারী খেলোয়াড় শেখ আহমদ আরো ১টি গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে যায়। খেলা শেষ হওয়ার ৫মিনিট আগে ১০নং জার্সি রাজু আরো ১ গোল করে দলকে ৩-০ গোলে এগিয়ে নেয়। দূভার্গ্যক্রমে তেতুঁলিয়া একাদশের খেলোয়াড়েরা চমৎকার খেলেও গোলের দেখা পায়নি। পুরো খেলার সময় শেষ হয়ে যাওয়ায় প্রধান রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করেন। ফলে স্বাগতিক দল ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন।
271471207 507986370629844 8052204873013550906 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
খেলায় প্রধান রেফারি ছিলেন হেলাল উদ্দিন, সহকারী রেফারি ছিলেন বাবুল দত্ত ও মুফিজুর রহমান কানন এবং ৪র্থ রেফারি ছিলেন বেলাল উদ্দিন রনি।
আগামীকাল প্রীতি ম্যাচে কুতুপালং সাইনিং ষ্টার ফুটবল একাদশ ( মৌলভীর টিম) বনান দিনাজপুর তেতুঁলিয়া উপজেলা ফুটবল একাদশের মধ্যে অনুষ্টিত হবে।