চকরিয়া-লামা সড়কের ফাসিয়াখালী ফরেস্ট অফিসের অদূরে এম্বুলেন্স গাড়িতে ডাকাতি ; আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ফরেস্ট অফিসের অদুরে চকরিয়া লামা সড়কের রির্জাভ বনাঞ্চল এলাকায় একটি এম্বুলেন্স গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা এম্বুলেন্স গাড়িতে থাকা যাত্রী ও চালকের কাছ থেকে সর্বস্ব লুটে নিয়েছে। ডাকাতির ঘন্টাখানিক পর ফেলে দেওয়া মোবাইল ফোন খুঁজতে এসে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে মোহাম্মদ  আরাফাত (২৮) নামের এক ডাকাতকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
গতকাল শনিবার ভোররাত আনুমানিক সাড়ে চারটার দিকে চকরিয় থেকে আলীকদম গিয়ে টুরিস্টের মরদেহ আনতে যাবার পথে এম্বুলেন্স গাড়িটি ডাকাতের কবলে পড়ে।
আটককৃত আরাফাত চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদীয়া পাড়া এলাকার আবুল কালামের ছেলে। তবে থানা পুলিশ জানিয়েছে,  ডাকাতির বিষয়টি সঠিক না, এটি নিছক ছিনতাইয়ের ঘটনা।
প্রত্যক্ষদর্শী লোকজন জানান, শনিবার ভোররাতে চকরিয়া থেকে একটি এম্বুলেন্স গাড়ি নিহত টুরিস্টের মরদেহ আনতে বান্দরবানের আলীকদম যাচ্ছিলেন। ওইসময় এম্বুলেন্স গাড়িটি চকরিয়া লামা সড়কের চকরিয়ার ফাসিয়াখালী ফরেস্ট অফিসের অদুরে পৌঁছালে ডাকাতরা একটি গাছ ফেলে গাড়ির গতিরোধ করে যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন লুটে নেয়। পাশাপাশি আরও কয়েকটি গাড়ির চালকদের  কাছ থেকেও টাকা মোবাইল ছিনিয়ে নেয় তারা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডাকাতির পর গতকাল সকালে ঘটনাস্থলে গিয়ে ফেলে দেওয়া একটি  মোবাইল ফোন খুঁজতে এসে ঘটনাস্থলে জনতার হাতে আটক হন আরাফাত নামের ওই ডাকাত। পরে তাঁর কাছ থেকে জনতা এম্বুলেন্স চালকের লুন্ডিত
মোবাইল ও একজন যাত্রীর স্মার্ট ফোন উদ্ধার হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল  ইসলাম বলেন, চকরিয়া -লামা আলীকদম সড়কে এম্বুলেন্স গাড়িতে ছিনতাইয়ের ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।##
ছবি আছে