চকরিয়ায় নিজ বাড়িতে অস্ত্র তৈরির কারখানা ; অ/স্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারসহ কারিগর গ্রে/ফ/তা/র 

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১১ মাস আগে

এম জিয়াবুল হক :-চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের একটি বসতবাড়িতে অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এসময় ওই বাড়ি থেকে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অস্ত্র তৈরির কারিগর নুরুল আলম (৫৮) কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে চকরিয়া থানার ওসি মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিএমচর ইউনিয়নের একটিক্কাখালী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানাটি উদঘাটন করেছে। গ্রেফতারকৃত নুরুল আলম বিএমচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভৈরম্যারঘোনা একটিক্কাখালী এলাকার আবদুল বসুর ছেলে।
বুধবার (৪জুন) বিকালে চকরিয়া থানা পুলিশ প্রেস ব্রিফিং করে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেস ব্রিফিংয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম অভিযানের বিস্তারিত তুলে ধরেন। এসময় সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশ ও পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ ইয়াসিন মিয়া উপস্থিত ছিলেন।
চকরিয়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম জানিয়েছেন, অভিযানের সময় অস্ত্র তৈরির কারিগর নুরুল আলমের বসতঘর থেকে ১৯ আইটেমের অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাঁর মধ্যে রয়েছে (১) একটি দেশীয় অস্ত্রের তৈরিকৃত কাঠের বাটসহ বডি, যাহা লম্বা ১৭ (সতের) ইঞ্চি, (২) অস্ত্র তৈরির ব্যারেল ৩৬ ইঞ্চি লম্বা  দুইটি, ৩১ ইঞ্চি লম্বা একটি, ২৬ ইঞ্চি লম্বা একটি, ২০.৫ ইঞ্চি লম্বা একটি.১৬ ইঞ্চি লম্বা একটি, ১৫.৫ ইঞ্চি লম্বা একটি, , ১৩.৫ ইঞ্চি লম্বা একটি, (৩) চায়না রাইফেলের গুলির খালি খোসা একটি, ৩০৩ রাইফেলের গুলির খালি খোসা একটি , মাথাভাঙ্গা গুলি একটি. (৪) ১২ বোর শর্টগানের কার্তুজ (লেডবল) দুটি,, কাতুর্জের খালি খোসা একটি, (৫)  অস্ত্র তৈরির লোহার পার্টস ৪পিস, (৬) অস্ত্রে ব্যবহৃত তৈরিকৃত ট্রিগার ৯ টি. (৭)  অস্ত্রের ফায়ারিং পিন ৫ টি, (৮) অস্ত্র তৈরির মেশিন, যাহার নাম বাইচ, (৯) অস্ত্র তৈরির স্প্রিং দুইটি, (৯)  অস্ত্র তৈরির স্প্রিং ছোট ১২ টি, (১০) অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত ওয়েলডিং মেশিন এক টি, ড্রিল মেশিন একটি, ড্রিল মেশিনের ফল ছোট-বড় ৩০ টি, (১২) গ্র্যান্ডিং মেশিন একটি, মেশিনের ব্রেড ১৩টি, (১৩) অস্ত্র তৈরির বাটের যোগান লোহার তৈরি ছোট-বড় ৪ পিস, (১৪) একটি কাঠের হাতলযুক্ত দা, যা লম্বায় ২০ ইঞ্চি, একটি লোহার হাতলযুক্ত দা, যাহা লম্বায় ১৭ ইঞ্চি, (১৫) অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত লোহার বাটাইল ৬ টি, লোহার হাতুড়ি দুটি, ক্রু ড্রাইভার তিনটি, করাত দুটি, শান পাথর একটি, (১৬) আড়ি ব্রেড ফ্রেমসহ একটি,  রেত ৬টি, প্লাস দুটি,. (১৭) শেলাই রেখা একটি, (১৮) অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত ছোট ছোট লোহার অংশ বিশেষ ৩০টি. (১৯) অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত ওয়েল্ডিং রড ১৬টি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত নুরুল আলম নিজের ঘরে দেশীয় তৈরী বন্দুক এর কাখানা গড়ে তুলে। এখান থেকে উপজেলার  বিভিন্ন এলাকায় অস্ত্র বিক্রি করা হত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান  পরিচালনা  করে অস্ত্র তৈরীর কারিগর নুরুল আলমকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃত অস্ত্র তৈরির কারিগর নুরুল আলমের বিরুদ্ধে চকরিয়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। তাঁকে গতকাল বিকালে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৌপদ্দ করা হয়েছে। ##