চকরিয়ায় একদিনে প্রশাসনের চারটি সভা ; ১৬টি সিদ্ধান্ত গ্রহন

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে একদিনে চারটি সভা অনুষ্টিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় একটানা এসব সভা অনুষ্টিত হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্টিত সভাগুলো হলো মাসিক আইন-শৃঙ্খলা, ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন।

সবশেষে মাসিক উপজেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী।

চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো.রাহাত উজ্জ জামানের সঞ্চালনায় এসব সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, উপজেলা ভাইস-চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, উপজেলা পরিষদের নানা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী।

এসব সভায় ২১ শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাত ১২.১ মিনিটে চকরিয়া বিজয় মঞ্চস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, সুর্যোদয়ের পর প্রভাত ফেরি ও আলোচনা সভা এবং স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়াও ৭ই মার্চের দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন এবং আলোচনা সভার সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় উপজেলা আইন-শৃঙ্কলা বিষয়ের উপর বিভিন্ন বক্তব্য উপস্থাপন করা হয় এবং চকরিয়া পৌরশহরে যানজট নিরসন, যত্রতত্র ময়লা ফেলা, অপরাধ নিয়ন্ত্রণে সিসি ক্যামরা স্থাপন বা অচল ক্যামেরা পুনরায় সচল করণ , ছড়াখাল-নদী দখলমুক্তকরণ, সামাজিক বনায়ন ভুমিদস্যুদের খপ্পর থেকে উদ্ধার, সংখ্যালঘুদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, মায়ানমারের গরু পাচার ও বিকিকিনি রোধকরণসহ বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন ও গৃহিত হয়। এছাড়াও ১৮ বছরের নিচে কেউ যেন সিএনজি/টমটমসহ বিভিন্ন যানবাহন না চালায় সে বিষয়ে ইউনিয়ন পরিষদকে কার্যকরি ভুমিকা রাখার সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় আরও বক্তব্য রাখেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম, বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম জাহাঙ্গীর, হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী , চিরিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল হোছাইন চৌধুরী, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম.জাহেদ চৌধুরী, চকরিয়া পৌরসভার প্রধান নির্বাহী মাসউদ মোরশেদ, চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মুকুল কান্তি দাশ প্রমুখ।

এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার এবং সাংবাদিকরা।#