টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুফিজ উদ দৌলা হৃদরোগ ও কিডনি জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।এ উপলক্ষে ৩ সেপ্টেম্বর দুপুরে আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী মোস্তফা কামাল চৌধুরী মুসা’র বাসভবনে এক জরুরী সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিজ্ঞ আইনজীবী ও বাংলাদেশ শিক্ষক সমিতি কক্সবাজার জেলা সভাপতি মোস্তফা কামাল চৌধুরী মুসা। উপস্থিত ছিলেন, শামলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মন্জুর, মৌলভীবাজার জমিরিয়া মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা ফরিদুল আলম,হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, কানজর পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, লেদা উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক জামাল হোসাইন, টেকনাফ বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ, মারিশবনিয়া এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইদ্রিস, নয়াপাড়া আলহাজ্ব নবী হোসাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদয় শেখর দত্ত, শাহপরীর দ্বীপ হাজ্বী বশির আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম , হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, লম্বরী মলকাবানু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ঈসমাইল, আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীম আরা, রঙ্গীখালী খতিজাতুল কোবরা দাখিল মাদ্রাসার সুপার ফকরুল ইসলাম ফারুকী,নাইক্যংখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসাইন, কানজর পাড়া মডেল একাডেমির প্রধান শিক্ষক আবসার উদ্দিন, সাবরাং উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনিসুর রহমান, সাবরাং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সোলতান আহমেদ(বি এ), টেকনাফ উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কায়সার হেলাল, কোষাধ্যক্ষ সুপন পাল।
এসময় উপস্থিত সকলে শিক্ষা ক্ষেত্রে উনার অসামান্য অবদানের কথা স্বীকার করেন। দীর্ঘ ৩৫ বছর ধরে উনি সাবরাং উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতায় অত্যন্ত সুনামের সাথে জড়িত ছিলেন। পাশাপাশি উনি একজন দক্ষ সংঘটক ছিলেন। উনার চার সন্তানই মেয়ে যারা এখনো বিভিন্ন স্কুল, কলেজে পড়াশোনাধীন।
সভাপতি বলেন, গুরুতর অসুস্থ মুফিজ উদ দৌলা এ দুঃসময়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তাঁর পাশে দাঁড়াতে হবে। তিনি এর আগেও হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তাঁর অবস্থা সংকটাপন্ন। তিনি আর্থিকভাবেও বর্তমানে সংকটে আছেন।
আগামী ৮ সেপ্টেম্বর উনার পরিবারের নিকট(স্ত্রী) হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে
হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সঞ্চালনায় গুরুতর অসুস্থ মুফিজ উদ দৌলার রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
