টেকনাফে রোহিঙ্গা বস্তিতে স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর বিষপান ; কক্সবাজার নেওয়ার পথেই মৃত্যুবরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : টেকনাফের লেদা রোহিঙ্গা বস্তিতে পারিবারিক কলহের জেরধরে স্বামীর সাথে অভিমান করে বিষপানে অজ্ঞান এক রোহিঙ্গা নারীকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথেই মারা গেছে।

জানা যায়, ১৭ জুলাই সকাল ১০টারদিকে টেকনাফের লেদা ২৪নং ক্যাম্পের ই-ব্লকের ২৬৩ নং রোমের বাসিন্দা আব্দুল করিম (২৪) ও তার স্ত্রী শওকত আরা (২১) পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটিতে লিপ্ত হয়। এক পর্যায়ে ঝগড়া-ঝাটি হলে স্ত্রী অভিমান করে বিষপান করে ছটফট করতে থাকে। তাকে দ্রুত উদ্ধার করে লেদা আইওএম হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। তাকে কক্সবাজার নেওয়ার পথেই বিকাল সোয়া ৩টারদিকে বিষপানে মুমূর্ষ রোগী মারা যায়। মৃতদেহ পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার খবর পেয়ে পুলিশের বিশেষ দল ক্যাম্প এলাকা পরিদর্শন করেছেন।

এই ব্যাপারে ক্যাম্প চেয়ারম্যান আলম মাঝি উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।