শ.ম.গফুর, উখিয়া :
উখিয়ার পার্শ্ববর্তী ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ এসআই এরশাদ উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা সহ একজনকে আটক করেছে। গত সোমবার দিনগত রাত ১০ টার সময় ঘুমধুম বেতবুনিয়া বাজার থেকে সন্দেহজনক তল্লাশি চালিয়ে উখিয়ার থাইংখালীর আবদুল গফুর এর ছেলে আলী আকবর (২১) কে আটক করে। এসময় তার দেহ থেকে প্লাস্টিক প্যাকেটে মোড়ানো ১২০০ পিচ ইয়াবা পাওয়ার কথা জানান আইসি। দীর্ঘ সময় পর ইয়াবা উদ্ধার ও পাচারকারী আটকের সত্যতা নিশ্চিত করেন। আটক যুবকের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশিষ্টর ধারায় মামলা রুজু করে, তাকে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে। অভিযানে এএসআই জুয়েল হোসেন ও জমিরুল ইসলাম সাথে ছিলেন।
