উখিয়া উপজেলা দলিল লিখক সমিতির আহবায়ক কমিটি গঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

ফারুক আহমদ : জহির উদ্দিন কে আহবায়ক ও শাহজাহান কে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট উখিয়ায় “উপজেলা দলিল লিখক সমিতি”র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি শনিবার সকালে উখিয়া উপজেলা দলিল লিখক সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুুুষ্ঠি সভায় উপস্থিত সকল সদস্যদের সর্ব্ব সম্মতিক্রমে নব কমিটি গঠন করা হয়।

মাষ্টার রফিক উদ্দিনের সভাপতিত্বে ও শাহ জাহানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আবুল আ’লা সাইফুল ইসলাম শামসুল আলম। এ সময় উপস্থিত ছিলেন দলিল লিখক সমিতির সদস্য ও কর্মরত দলিল লেখক।

সভায় জহির উদ্দিন-আহবায়ক, শাহ জাহান- সদস্য সচিব ও আবুল আলা, সাইফুল ইসলাম, শামশুল আলমকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব শাহজাহান জানান আগামীতে সমিতির কার্যক্রমকে আরো গতিশীল এবং নতুন কমিটি গঠনকল্পে উক্ত আহবায়ক গঠন করা হয়। এদিকে গঠনতান্ত্রিক নিয়মে দ্রুত সময়ে একটি কমিটি গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করে সকল সদস্যদের সহযোগিতা কামনা করেন আহবায়ক জহির উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দরা