গন্তব্যহীন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

আরিয়ান রহমান :

সাগরের উত্তাল তরঙ্গে করছি খেলা,
কেউ নেই ঝড়ের মাঝে আমি একেলা।
দুপাশে দুটি কূল মাঝে তার আমি,
কোন কূলে মা মোর, কোন কূলে বাবা?

ঝড়ের শীতল হাওয়ায় হয়েছি লালন,
আজ মোরে কিরণ ডাকে করিতে পালন।
কোন পথে আজ আমি করিব গমন?
সাগরের বুকে আমি আছি উদাসীন,গন্তব্যহীন।

শীতল হাওয়ায় মোর জুড়েছিল প্রাণ,
তারি কথা তাই আজি আমার জবান।
শীতল,কিরণ মাঝে আমি করিব গমন;
ঘটে যদি মীমাংসা করিতে আপন।

আমি আজি বড় ঠিক বয়সের কাছে,
বড় নহে আমি আজও জননীর মাঝে।
দুকূলের লাগি আজি কাঁদে মোর প্রাণ,
ভুল মোরে নাহি বুঝো, ওহে কিরণ।

লেখকঃ-
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।