বাংলাদেশের ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান তারিকুজ্জামান মুনিরের ইন্তেকাল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান তারিকুজ্জামান মুনির ইন্তেকাল করেছেন। আজ (বুধবার) দুপুরে আকস্মিক মৃত্যুবরণ করেন তিনি। স্ত্রী এবং একমাত্র ছেলে মেহরাবকে নিয়ে সিলেটে বেড়াতে যাচ্ছিলেন তারিকুজ্জামান মুনির। যাওয়ার পথেই ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি পৌঁছতেই হঠাৎ বুক ব্যথা ওঠে তার। তারপর ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খেলোয়াড়ি জীবনে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে দেশের প্রথম ট্রিপল সেঞ্চুয়রি করেছিলেন মুনির। জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার খেলোয়াড়ি জীবন শেষে ছেড়ে এশিয়াটিক, পারটেক্স গ্রুপ, বার্জার, আনোয়ার গ্রুপ, এলিট পেইন্টসহ বিভিন্ন প্রসিদ্ধ কর্পোরেট হাউজের উচ্চ পদে কাজ করেছেন। এছাড়া তিনি বিসিবির লজিস্টিক এন্ড প্রটোকল কমিটিরও সাবেক সদস্য সচিব হিসেবে কাজ করেছেন। ঘরের মাঠে হওয়া ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের টুর্নামেন্ট ম্যানেজার এর দায়িত্ব পালন করেন মুনির।
তার আপন বড় ভাই আসাদুজ্জামান মিশা আবাহনী ও জাতীয় দলের সাবেক ওপেনার।