খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতির দাবিতে চট্টগ্রামে বিএনপির গণঅনশন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও গণঅনশন করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা বিএনপি কোতোয়ালি থানাধীন কাজীর দেউরী নাসিমন ভবন দলীয় কার্যালয়ের মাঠে এবং দক্ষিণ জেলা বিএনপি শহরের কালামিয়া কালামিয়া বাজারের লিজা গার্ডেনে এই কর্মসূচি শুরু হয়।

নাসিমন ভবনের মাঠের কর্মসূচি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল, উত্তর জেলা আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, শহিদুল ইসলামসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত আছেন। আর কালামিয়া বাজারে আহবায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে দলের দক্ষিণ জেলা শাখার কর্মসূচিতে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীসহ শত শত নেতাকর্মী যোগ দেন।

এদিকে পূর্বঘোষিত এই কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। সভার আশেপাশে আছে পুলিশের কড়া নিরাপত্তা। তবে এখনো পর্যন্ত কোথাও অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। আজ বিকেল ৪টায় এই প্রোগ্রাম শেষ হবে।