চকরিয়ায় সড়কে প্রাণ হারানো সেই ৬পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রী দেয়া ৩৫ লাখ টাকা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় সড়কে প্রাণ হারানো সেই ছয় ভাইয়ের পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ৩৫ লাখ টাকার অনুদান। গতকাল বুধবার (৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলমের একান্ত সচিব মো.আমিন চৌধুরী।
কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলমের একান্ত সচিব মো.আমিন চৌধুরী বলেন, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ভোরের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাটস্থ হাসিনা পাড়া এলাকায় প্রয়াত বাবা সুরেশ চন্দ্র সুশীলের শ্রাদ্ধানুষ্টান পূর্ব ক্ষুদান্ন দান শেষে বাড়ি ফেরার পথে সবজি বোঝাই পিকআপ ভ্যানের চাপায় নিহত হন ছয় ভাই অনুপম সুশীল, নিরুপম সুশীল, দিপক সুশীল, চম্পক সুশীল, স্মরণ সুশীল ও রক্তিম সুশীল। এসময় আহত হন ভাই প্লাবন সুশীল ও বোন হীরা সুশীল।

পরে বিষয়টি গণমাধ্যমে প্রচার পেলে দেশসহ বিদেশেও ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ঘটনাটি জানতে পেরে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম। এসময় এমপি’র ব্যক্তিগত পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ টাকা অনুদান হিসেবে দেয়া হয়। পরবর্তীতে সাংসদ আলহাজ্ব জাফর আলম সড়কে প্রাণ হারানো পরিবারের সদস্যদের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন পাঠান। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহত ছয় পরিবারকে ৩৫ লাখ টাকার অনুদান দেন।
Screenshot 2022 04 06 23 40 30 571 com.facebook.katana TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এ ব্যাপারে জানতে চাইলে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, সড়কে প্রাণ হারানো ছয় পরিবারের সদস্যদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া অনুদানের ৩৫ লাখ টাকার চেক আনার জন্য ঢাকায় রয়েছি। চেক হাতে আসলেই ওই অনুদানের টাকা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন তাদের পাশে সাহায্যের হাত বাড়ান। তাছাড়াও কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকেও কয়েক দফায় নগদ অর্থ ছাড়াও খাদ্য ও বস্ত্র প্রদান করেন। চকরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও জমিসহ ৮টি ঘর তৈরী করে দেয়া হচ্ছে। যার কাজ চলছে।

উল্লেখ্য, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ভোরের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট নার্সারী এলাকায় প্রয়াত বাবা সুরেশ চন্দ্র সুশীলের শ্রাদ্ধানুষ্টান পূর্ব ক্ষুদান্ন দান শেষে বাড়ি ফেরার জন্য সড়কের পাশে দাঁড়িয়েছিলেন নয় ভাই-বোন।

এসময় কক্সবাজারমুখি একটি দ্রুতগতির সবজি বোঝাই পিকআপ তাদের চাপা দিলে ঘটনাস্থলে প্রাণ হারায়। এসময় গুরুতর আহত হন প্লাবন সুশীল ও হীরা সুশীল। আহত ভাই-বোন দীর্ঘদিন চিকিৎসা শেষে বাড়ি ফেরেন।