কোস্ট গার্ড পূর্ব জোন (স্টেশান কুতুবদিয়া) কর্তৃক ০২ টি দেশী বন্দুক ও ০৬ জন ডাকাত আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

: গতকাল ০৫ জুন ২০১৭ তারিখে রাত আনুমানিক ২২৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্বজোনের অধীনস্থ কোস্ট গার্ড স্টেশান কুতুবদিয়া কর্তৃক কুতুবদিয়ার উত্তর ধুরং অব্বাস আলী পাড়, হাটখালী বয়ার পশ্চিম পাশ্বে সাড়াসী অভিযান পরিচালনা করে ০২ টি দেশী বন্দুক সহ ০৬ জন ডাকাত ও ০১ টি ইঞ্জিন চালিত কাঠের বোট আটক করে। উক্ত অভিযানের নের্তৃত্ব দেন কুতুবদিয়ার কন্টিনজেন্ট কমান্ডার, মোঃ অফসার উদ্দিন, পিও। দীর্ঘদিন ধরে উক্ত ডাকাত দল কুতুবদিয়া এলাকায় জেলেদের উপর নির্যাতন, অবৈধ চাঁদা আদায়, অপহরন, লুন্ঠন সহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। আটককৃত ডাকাতরা হলো, ১। জসিম উদ্দিন (৪২), পিতাঃ মোঃ বশির উদ্দিন, নোয়াখালী, ২। জহিরুল ইসলাম (২৬), পিতাঃ মোঃ জামাল উদ্দিন, নোয়াখালী, ৩। তামজিদ (২৫), পিতা- মোঃ শফিআলম, নোয়াখালী, ৪। গিয়াস উদ্দিন (২৫), পিতাঃ মোঃ আবুল হাসেম, নোয়াখালী, ৫। শাহবুদ্দিন উদ্দিন (৩২), পিতাঃ মোঃ লাতু মিয়া, চট্টগ্রাম, ৬। ইউনুস (৩২), পিতাঃ আমির হোসেন, চট্টগ্রাম। আটককৃত ডাকাত এবং জব্দকৃত অস্ত্র কুতুবদিয়া থানায় হস্থান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ সংক্রান্ত স্থির চিত্র সংযুক্ত করা হলো।