কক্সবাজার প্রতিনিধি-
কক্সবাজারে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল চকরিয়া উপজেলা।
উত্তেজনাকর ফাইনালে মহেষখালী উপজেলাকে ট্রাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে ৩৪ বছর পর অনুষ্ঠিত এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলল তারা।
৭ জুন বিকেলে উত্তেজনার ফাইনাল খেলা বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালে অংশগ্রহণ করে মহেশখালী উপজেলা এবং চকরিয়া উপজেলা ফুটবল দল।
খেলার প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধ গোল শূন্য শেষ হলেও ট্রাইব্রেকারে গড়ায় খেলা। এতে শক্তিশালী চকরিয়া-মহেশখালীকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক জাহিদ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, বসুন্ধরা গ্রুপ কর্মকর্তা এমডি আবু হেনা, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, জাফর আলম চৌধুরী, আবদুল খালেক, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সুফিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) মোঃ নাসিম আহমদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিল্লুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, সহ সভাপতি অনুপ বড়ুয়া অপু, সহ সভাপতি আবছার উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল হক মার্শাল, আয়োজক কমিটির সম্পাদক এবং জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ একেএম রাশেদ হোসাইন নান্নু, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, জেলা ক্রীড়া কর্মকর্তা মাইন উদ্দিন মিলকি, জেলা ক্রীড়া সংস্থার সদস্য রতন দাশ, খোরশেদ আলম, প্রভাষক জসিম উদ্দিন, এম.আর মাহবুব, পরেশ কান্তি দে, মোঃ নাছির উদ্দিন, আলীরেজা তসলিম, আজমল হুদা, এম. জাহেদ উল্লাহ, শোয়েব ইফতেখার, ওসমান সরওয়ার আলম ও ওমর ফারুক ফরহাদ প্রমুখ।
কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টটি অনুষ্টিত হয়।