সংবাদ বিজ্ঞপ্তি : গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ডিসেম্বর ২০২১ সকাল আনুমানিকসকাল ৫ঘটিকায় বিসিজি স্টেশন সাঙ্গুকর্তৃক চট্টগ্রাম বহিঃনোঙ্গর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন চট্টগ্রাম বহিঃনোঙ্গর এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যগণ নৌকাটিকে থামার সংকেত দেয়। নৌকাটি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যেতে শুরু করলে কোস্টগার্ড সদস্যগণ ধাওয়া করে নৌকাটিকে ধরতে সক্ষম হয়। পরবর্তীতে নৌকাটি তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৭৪৭৮ পিস শাড়ি, ৮৮০ পিস লেহেঙ্গা জব্দ করা হয় এবং ২জন ভারতীয় নাগরিকসহ ৮ পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত অবৈধ শাড়ি এবং আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
