রঙ্গিখালী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

নিজস্ব প্রতিনিধি,টেকনাফ::টেকনাফে হ্নীলার রঙ্গিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। জানা যায়, ১ জানুয়ারী সকালে সরকার ঘোষিত “বই বিতরণ উৎসব”এ শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়। এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক জসিম উদ্দিন টিপু। এতে স্কুল কমিটির সদস্য মো: ইদ্রীছ, মাঈন উদ্দিন, হাসান আলী পিন্টু, মাওলানা আজিজুল হক, পিটিএ কমিটির সভাপতি হোসাইন মুহাম্মদ আনিম, সদস্য আব্দুস ছালাম প্রকাশ কালু মিস্ত্রি, ইয়াছমিন আক্তার, রুকিয়া বেগম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাকের আহমদ, শিক্ষক নুরুল আলম আজাদ, আনোয়ারুল ইসলামসহ অভিভাবক ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বছরের শুরুতে বিনামূল্যে নতুন বই পেয়ে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উচ্ছ¡সিত। শিক্ষার্থী কুলসুমা আক্তার, শাহরিয়ার রহমান আজাদ, মঈনুল ইসলাম তামিম জানান, বছরের প্রথম দিন নতুন বই পেয়ে খুব বেশী খুশী লাগছে। বিনামূল্যে সঠিক সময়ে বই হাতে পাওয়ায় শিক্ষার্থীদের অভিভাবকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। উল্লেখ্য, স্কুলটিতে ৫শতাধিক ছাত্র/ছাত্রীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া হয়েছে।