মদীনায় অবতীর্ণ,আয়াত :-২৮৬
**************************************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
**************************************************
আয়াত নম্বর :-৩৬
**************************
★★ মহান আল্লাহর নামে আমি শুরু করি
জাহান জুড়ে যাঁর রহম আছে ভূরিভূরি।★★
*************************************************
শয়তান তার প্রতিজ্ঞা পূরণের আশে
তাঁদের হিতাকাঙ্ক্ষী বেশে জান্নাতে আসে –
ধোকাদেয় এ প্রলোভনে সত্যি এ ফল ভক্ষণে
হবে চিরস্থায়ী জান্নাতে বলে এ কথা শয়তানে।
শয়তানের প্রলোভনে নিষিদ্ধ ফল ভক্ষণে
জান্নাতি পোশাক খসে পড়ে তখনে-
গাছের পাতায় আবৃত করেন লজ্জাস্থান!
বাতিল করেন প্রভূ মহান জান্নাতে অবস্থান।
ওখানে তাঁরা হলেন পদস্খলন
অনন্তর শয়তান ঘটায় অঘটন –
তাঁরা যে সেথায় সুখ স্বাচ্ছন্দ্যে ছিল
আল্লাহর নির্দেশে তাঁদের ধরায় পাঠিয়ে দিল।
আর মহান রবের নির্দেশ তাঁদের প্রতি
যাও তোমরা জান্নাত হতে নেমে
জান্নাতী সংসার শয়তান দিল থেমে।
আর তোমাদের হবে অবস্থান
ক্ষণস্থায়ী ক্ষুদ্র ধরাধামে –
করতে হবে পাথেয় সংগ্রহ
জান্নাত লাভের আনজামে।
