কক্সবাজারে স্কুল শিক্ষিকার মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠিত

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

শফিক আজাদ : গত ২২ আগস্ট কক্সবাজার শহরের সাহিত্যিকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শাকিলা মনছুরের আকস্মিক স্ট্রোক করে মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এতে সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুর রহমানকে প্রধান করে দুই সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ বেলাল হোছাইন এবং মোঃ হানিফ মিয়াকে কমিটিতে রাখা হয়েছে।

এ বিষয়ে সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুর রহমান বলেন, আসলে একজন শিক্ষকের অনাকাক্সিক্ষত মৃত্যু খুবই দুঃখজনক। প্রথমে আমি মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি৷ পাশাপাশি কি কারনে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করার জন্য ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আমি নিজে ওই কমিটির প্রধান। বুধবার সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

অভিযুক্ত প্রধান শিক্ষিকা সেলিনা আকতারের বিষয়ে জানতে চাইলে শিক্ষা অফিসার বলেন, তদন্তে প্রমাণিত হলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।