মদীনায় অবতীর্ণ, আয়াত :-২৮৬
**************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
**************************
আয়াত নম্বর :-১৩
**************
★★মহান আল্লাহর নামে করছি আমি শুরু
যিনি পরম করুণাময় অসীম দয়ালু ★★
**************************
আর যখন বলা হয় মুনাফেকদের
ঈমানদারেরা এনেছে ঈমান যেভাবে
তোমরাও আনো ঈমান সেভাবে,
তখন তারাই বলে শঠতায় –
ঈমান এনেছে নির্বোধ আছে যত
আমরাও কি আনবো ঈমান
তেমনি সেই নির্বোধের মতো ?
মহান আল্লাহর হুশিয়ারী
রাখো ঈমানদার জারি –
নির্বোধ আসলে তারাই ;
তারাই তা জানেনা হায় !!
মুনাফেকরা আদতে নির্বোধ
ঈমানের জ্যোতি শূণ্য ভালে,
অসার শূণ্য আমলের খাতা
দোযখে হবে নিমজ্জিত পরকালে।
