জসিম উদ্দিন টিপু : টেকনাফে এনজিও সংস্থা সিসিডিবির উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় কৃষক,শিক্ষকসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।
জানাযায়,২২ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টারদিকে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এনজিও সংস্থা সিসিডিবি’র উদ্যোগে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
সংস্থাটির প্রোগ্রাম ম্যানেজার এলিস অরুণ মজুমদারের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হাদিউর রহমান, কৃষি অফিসার ডঃ ভবসিন্ধু রায় ও আইসিসিও’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ আবু নাঈম,টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ছৈয়দ হোছাইন।
সিসিডিবি’র প্রোগ্রাম অফিসার ডমনিক বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিসিডিবি’র কর্মকর্তা মৃগশালাই বারই,মনতোষ হাওলাদার,মোঃ ইউনুছ বাপ্পী,জেমস গডামি,মাসাইজি মার্মা,কলি চৌধুরী প্রমুখ।
প্রসঙ্গতঃ এনজিও সংস্থা সিসিডিবি টেকনাফের হ্নীলা ইউনিয়ন এবং উখিয়ার রাজাপালং ইউনিয়নে মানুষের জীবন ও জীবিকা উন্নয়নে কাজ করছে। #
