মদীনায় অবতীর্ণ, আয়াত :-২৮৬
**************************
[ শুরু করিগো আমি নামে আল্লাহর
যিনি পরম করুণাময় অসীম অপার। ]
**************************
আয়াত নম্বর :-০২
**************
আবুল হোসাইন হেলালী :
কতেক আয়াত নাযিল করেন
মুনাফিক মালিক সাইফ প্রসঙ্গে,
মুনাফেকির লেবাজ ছিল লেপ্টে
ভাব-পোশাকে তার অঙ্গে।
মহাগ্রন্থ কুরানের প্রতি
ছিল সে যে সন্দিহান,
তার জবাবে মহান প্রভূ
কতেক আয়াত পাঠান।
ইহা সেই মহাগ্রন্থের নিশান
কোন সন্দেহ যাহাতে নাই,
আল্লাহর প্রতি ভীতু যারা রয়
তাঁরাই মুত্তাকী,হেদায়েত প্রাপ্ত হয়।
পথ নির্দেশক খোদা ভীরুদের
চায় চলতে তোমার বিধান মতে,
সে পথে চালাও প্রভূ মোদের
রাখিও আমরণ তোমার দেখানো পথে।
(চলবে)
