কোরআন মুখস্ত করে পরিপূর্ণ হাফেজ হলেন আওয়ামী লীগ নেতার পুত্র কমল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

শামীম ইকবাল চৌধুরী : সাধারণত একজন কোরআনে হাফেজ সমগ্র কোরআন শরীফ মুখস্থ করতে সময় নেন দুই কিংবা আড়াই বছরের বেশি। বড়জোর এক বছরের কম সময়। কিন্তু বর্তমান সময়ে রাজনৈতিক নেতার ছেলে-মেয়েদের কোরআনের হাফেজ শিক্ষায় শিক্ষিত করার ইচ্ছা খুব কম দেখা যায়।

তবে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো,ইমরান মেম্বারের ৪ছেলে মধ্যে একেবারে কনিষ্ঠ পুত্রকে স্থানীয় আল্ মারকাজুল ইসলামী দারুছ্ছুন্না(এতিম ও হাফেজ) মাদরাসায় পুরো কোরআনে কারিম হেফজ (মুখস্থ) করায় বিস্ময় সৃষ্টি করেছেন। তার নাম মো, ইশরাফ রাহাত (কমল)।
নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের তুলাতুলী এলাকার বাসীন্দা। আওয়ামীলীগ পরিবারের
সন্তান মো, ইশরাফ রাহাত (কমল) অসম্ভব মেধাবী ছাত্রী। দৃঢ় সংকল্প ও ইচ্ছার সুবাদে এবং ওস্তাদদের তাগিদে পবিত্র কোরআন মুখস্থ করতে সক্ষম হয়েছেন তিনি।
সে কোরআন মুখস্থ করার উদ্যোগ নেয় এবং নিজের লক্ষে পৌঁছাতে পেরেছেন। তার মা-বাবা কোরআন হেফজ করতে পারায় তার মা-বাবা নিজেদেরকে ধন্য মনে করছেন।
নিজে বেশি পড়ালেখা করতে না পারলে ৪ ছেলেকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে চান বাবা।
কোরআন করিমের ৩০ পারা পরিপূর্ণ ও সহীহ্ ভাবে মূখস্ত করতে পারার এমন কীর্তিতে ভীষণ খুশি হন এই আওয়ামীলীগ পরিবার ।
নাইক্ষ্যংছড়ি এম,এ কালাম সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি ইরফান মাহাবুব রায়হান জানান, আমার আপন ছোট ভাই মো,ইশরাফ রাহাত (কমল) মাদরাসার হুজুরদের আ-প্রাণ চেষ্টা এবং তাগিদে আজ কোরআন করিমের ৩০পারা মূখস্ত ও সহীহ্ করে পাঠ করে শুনালেন।
সহীহ্ সালামতে পবিত্র কোরআন পাঠ যেন আজীবন ধরে রাখতে পারে এবং বড় হয়ে যেনো দ্বীনি জীবনযাপন করতে পারে তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।