করোনা সঙ্কটে সাংবাদিকদের আর্থিক সহায়তা দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

শামীম ইকবাল চৌধুরী : করোনা সঙ্কটে সাংবাদিকদের আর্থিক সহায়তা দিলেন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
সোমবার (১৭ মে) দুপুরে নাইক্ষ্যংছড়ি সাংবাদিকদের আড্ডাস্থল কার্যালয়ে করোনায় সৃষ্ট সঙ্কটে নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের নিয়মিত কর্মরত সাংবাদিকদের জন্য পাঠানো আর্থিক ও খাদ্যসামগ্রী সহায়তা গুলো জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা প্রতিনিধি জেলা পরিষদ সদস্য ক্যানু ওয়ান চাক প্রেস ক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরীর হাতে তুলে দেন।

এসময় জেলা পরিষদ সদস্য ক্যানু ওয়ান চাক জানান,করোনাভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কটে অন্যান্য পেশার মানুষের মতো দুর্বিষহ জীবন যাপন করছে সংবাদিক পেশার সঙ্গে জড়িতরা। আর সবচেয়ে বেশি বিপাকে উপজেলা পর্যায়ে কর্মরত মফস্বল সংবাদকর্মীরা। এ অবস্থায় বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা মার্মা নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের কর্মরত ১৬ জন সাংবাদিকের জন্য সামান্যতম আর্থিক ও খাদ্যসামগ্রী সহায়তা দিয়েছেন।

দুর্যোগকালীন সময়ে মফস্বলের সাংবাদিকদের আর্থিক ও খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করা এবং সাম্প্রতিক সময়ে জেলা পরিষদ অর্থায়নে ৩০ লাখ টাকা বরাদ্দে একটি দ্বিতল ভবন নির্ম্মাণ করে দিয়ে কর্মরত সাংবাদিকদের বসে কাজ করার সুযোগ করে দিয়েছেন।
এতে জেলা পরিষদের চেয়ারম্যাম ক্য শৈ হ্লা ও পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল বলেন, জেলা পরিষদের যে কোন বরাদ্দ পার্বত্য মন্ত্রণালয়ে বিল পাস করতে হয় সেহেতু জেলা পরিষদ চেয়ারম্যানের যে ভূমিকা থাকে তার চেয়ে পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রীর ভূমিকা বেশী থাকে।
ইতিপূর্বেও বীর বাহাদুর এমপি ও চেয়ারম্যান ক্য শৈ হ্লা প্রচেষ্টায় নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। করোনা দুর্যোগকালীন এই সময়ে সাংবাদিকরা জেলা পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে আর্থিক ও খাদ্যসামগ্রী সহায়তা পেয়ে খুবই উপকৃত হয়েছে। সাংবাদিকদের আর্থিকভাবে সহযোগিতা করায় তিনি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা মার্মাকে আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য,
গত ১৬ মে (রবিবার) জেলা পরিষদের চেয়ারম্যানের পাঠানো আর্থিক ও খাদ্যসামগ্রী গুলো উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো,শফি উল্লাহ উপস্থিতিতে নিজ কার্যালয়ে ১৬ জন প্রেসক্লাবের সদস্য হাতে তুলে দেন পাঠানো আর্থিক ও খাদ্যসামগ্রী। এসময় অনুষ্টানে প্রেসক্লাব সভাপতির শাররীক আসুস্থতার কারনে উপস্থিত থাকতে না পারায় পর দিন ১৭ মে(সোমবার) দুপুরে সাংবাদিকদের আড্ডাস্থল কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরীর হাতে আর্থিক ও খাদ্যসামগ্রী উপহার গুলো তুলে দেন জেলা পরিষদ সদস্য ক্যানু ওয়ান চাক।