টেকনাফে র‌্যাবের অভিযানে ৬২হাজার ইয়াবা ও ৭লক্ষ ৭০হাজার টাকাসহ মহিলা আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ুন রশিদ / গিয়াস উদ্দিন ভূলু : টেকনাফে র‌্যাব সদস্যরা বসত-বাড়িতে অভিযান চালিয়ে বিপূল পরিমাণ ইয়াবা, নগদ টাকা, মোটর সাইকেল ও দেশীয় অস্ত্রাদিসহ এক মহিলাকে আটক করেছে।
সুত্র জানায়, ১২ অক্টোবর ভোররাত সাড়ে ৪টায় র‌্যাব-১৫, (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক সদর ইউপির হাতিয়ার ঘোনার গফুরের বাড়িতে অভিযান চালিয়ে ৬২হাজার ৪শ পিস ইয়াবা, নগদ ৭লাখ ৭০হাজার টাকা, ১টি মোটর সাইকেল, ২টি মোবাইল, ২টি সীমকার্ড, ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি এবং ২টি রামদাসহ মোঃ গফুরের স্ত্রী ফাতেমা (৪০) কে আটক করে।
আটক মহিলার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের পৃথক ২টি মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদক, নগদ টাকাসহ অন্যান্য অস্ত্রাদি টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###