ফাইল ছবি নাফ নদী
আব্দুর রহমান, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মোহাম্মদ ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আহত ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়নের বরইতলীে এলাকার গোরা মিয়ার ছেলে। স্থানীয়দের দাবী মাছ শিকারে গিয়ে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে আহত হয়েছেন তিনি। শনিবার (৭ নভেম্বর) রাত পৌনে ৮ টার দিকে আহত ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা।
এ বিষয়ে টেকনাফ উপজেলা জরুরী বিভাগের চিকিৎসক মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘রাত সাড়ে ৮ টার দিকে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ এক ব্যক্তিকে নিয়ে আসেন। তার পেটের ডান পাশে গুলির আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, একটি ছোট্র নৌকা করে দুই জেলে নাফনদে মাছ শিকারে যায়। সন্ধার দিকে নাফ নদীর জালিয়ার দ্বীপ নামক জায়গায় হঠাৎ করে মিয়ানমার জলসীমানা থেকে এসে বিজিপির সদস্যরা তাদের উপর গুলিবর্ষণ করে। এসময় একজন আহত হয়। খবর পেয়ে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করেন। তবে একটি সুত্রে দাবি করছে দীর্ঘ দিন নাফনদীতে মাছ শিকার বন্ধ থাকার পরও কেন তারা নাফনদীতে মাছ শিকারে গেছে বিষয়টি রহস্য জনক। ইয়াবা চালান পাচার করতে গিয়ে এ ঘটনার শিকার হয়েছে বলেও অনেকে ধারনা করছে।
এ বিষয়ে টেকনাফ ২ ব্যাটালিয়নের বিজিবির পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।
তবে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম বলেন, ‘গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি আহত হওয়ার খবর শুনেছি। বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে।’
