কথা রাখেননি বদি-যুবকের স্ট্যাটাস ভাইরাল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

উখিয়া প্রতিনিধি :

সংসদ সদস্য থাকাকালে একটি ব্রীজ করার প্রতিশ্রুতি সাত বছরেও রক্ষা করেননি আব্দুর রহমান বদি। আব্দুর রহমান বদিকে উদ্দেশ্য করে লেখা তাওচীপ চৌধুরী নামে এক যুবকের স্ট্যাটাস থেকে এমন তথ্য উঠে আসে। বদি কে উদ্দেশ্য করে লেখা স্ট্যাটাসটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী নিজেও স্ট্যাটাসটি শেয়ার করেছেন। স্ট্যাটাসে সেই যুবক লিখেছেন-

“Abdur Rahman Badi আপনার কি মনে আছে” আজ থেকে ৬-৭ বছর আগে আপনি নিজে এই গ্রামে এসেছিলেন একটি বিয়ের দাওয়াতে, এবং এই এলাকার মানুষদের কে একটি কথা দিয়ে গেছিলেন এই নদীর উপর একটি ব্রিজ করে দিবেন, কিন্তু সেই ব্রিজ এখনো হয় নাই, সবচাইতে মর্মান্তিক সময় দুই চুখের পানিতে সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, ছেলের কাঁধে মায়ের লাশ, আর কত লাশ এভাবে যাবে? আপনার সেই আশ্বাসে এখনো এলাকার মানুষ কাঁধে লাশ নিয়ে এই ভাবে কবরস্থানে যেতে হয়।

আমাদের কে ক্ষমা করে দিয়েন আপনার লাশ কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য এর চেয়ে ভাল কোন ব্যবস্থা আমাদের ছিল না।”

 

খোঁজ নিয়ে জানা যায়, উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৮নং ওয়ার্ড পশ্চিম বড়ুয়া পাড়ায় প্রায় শতাধিক মুসলিম পরিবারের বসবাস। এইসব পরিবারের কেউ মারা গেলে তাদের মরদেহ পার্শবর্তী চৌধুরীপাড়া কবরস্থানে নিয়ে যান খাল পাড় হয়ে কাঁদা পানিতে একাকার হয়ে। অন্যথায় বড়ুয়া পাড়া ও হিন্দুপাড়ার ভেতর দিয়ে প্রায় ৪-৫ মাইল পথ পাড়ি দিয়ে তাদের মরদেহ নিতে হবে জানিয়েছেন তাওচীপের ভাই মাজহার ইসলাম রানা।

৩১ ডিসেম্বর তাদের দাদী সলেমা খাতুন মৃত্যুবরণ করেন।