বদির রাজত্বে ঈগলের থাবা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার ৪,আসনে বর্তমান সংসদ সদস্য শাহিনা আক্তার। তিনি দ্বাদশ সংসদ নির্বাচনেও নৌকা প্রতিক নিয়ে ভোটে অবতীর্ণ হয়েছেন। তিনি সাবেক সাংসদ আব্দুর রহমান বদির স্ত্রী। এর আগে আব্দুর রহমান বদি এই আসনে দুই বার সাংসদ ছিলেন। সব মিলিয়ে উখিয়া টেকনাফ আসনটিতে গত ১৫ বছর ধরে অপ্রতিদ্বন্দ্বী বলা যায় আব্দুর রহমান বদি কে।

তবে দ্বাদশ সংসদ নির্বাচনে সেই বদির সেই আধিপত্যে থাবা বসিয়েছেন স্বতন্ত্র প্রার্থী টেকনাফ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব নুরুল বশর। তিনি ঈগল প্রতিক নিয়ে নির্বাচনে লড়ছেন।

মূলত প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা গণভবনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের এক সভায় প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ভোট অনুষ্ঠানের লক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ার মৌখিক নির্দেশনার পর সারাদেশে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা ভোটে সরব অংশ নেয় ।

তারই ধারাবাহিকতায় কক্সবাজার ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভোটে অংশ নেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল বশর।

এদিকে টেকনাফ উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠন গুলো স্বতন্ত্র প্রার্থী নুরুল বশরের পক্ষে ভোট করার দলীয় সিদ্ধান্ত গ্রহন করে। উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মাহবুব মোর্শেদ সভায় গৃহিত সিদ্ধান্ত নেতাকর্মীদের জানিয়ে দেন। এ সভায় উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুরুল আলম সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় তারা উল্লাসে ফেটে পড়েন।

এরপর থেকে নুরুল বশরের সমর্থনে উখিয়া টেকনাফে প্রচারনা শুরু হলে মানুষের ব্যাপক সাড়া মেলে।

বর্তমানে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর কথার লড়াই ও প্রচার প্রচারনা চলছে সমান তালে।

অনেকে বলছেন এতোদিন উখিয়া টেকনাফে আব্দুর বদির শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলেও ঈগল প্রতিকের প্রার্থী আলহাজ্ব নুরুল বশর শক্ত প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলেছেন । এ থেকেই অনেকে মন্তব্য করছেন বদির রাজত্বে থাবা বসিয়েছে ঈগল।