সংবাদ বিজ্ঞপ্তি : কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ বান্দরবানের এক মারমা মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়, ৮ আগষ্ট সকাল সাড়ে ৮টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল রামুর চেইন্দাস্থ ইন্টারন্যাশনাল এমাউজমেন্ট পার্ক এন্ড রিসোর্টের সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে বান্দরবানের রোয়াংছড়ি থানার নোয়াপতংয়ের খায়াম্রং পাড়ার মৃত পাইথুই মারমার পুত্র লা থুইপ্রু মারমা (৪৯) কে একটি সাদা ব্যাগসহ আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে ব্যাগ তল্লাশী করে ২০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ ধৃত মাদক কারবারীকে রামু থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। ###
