পিকলু দত্ত : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত নয় বাংলাদেশও। ইতিমধ্যে সোমবার (২৩ মার্চ) বিকেল পর্যন্ত দেশে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৩৩। এর মধ্যে মারা গেছেন ৩ জন। এ অবস্থা আতঙ্ক ছড়িয়ে পড়ছে সারাদেশে। এই পরিস্থিতিতে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জনসমাগম এড়িয়ে নিজেই মাইক হাতে টেকনাফ বাসীকে সচেতন করতে নেমে পড়েছেন রাস্তায়।
সোমবার সকাল ১১ টা থেকে বেলা ৩টা পর্যন্ত টেকনাফের মডেল থানা হতে উপরের বাজার, লামার বাজার, পুরাতন বাসস্টেশান হয়ে শাপলা চত্বর ও জীপষ্টেশান পযর্ন্ত জনসাধারণকে সচেতন ও সতর্ক হতে পায়ে হেটেঁ স্পীকার হাতে অনুরোধ করতে দেখা গেছে।
ওসি মাইকিং করে বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে প্রিয় দেশ বাংলাদেশও মুক্ত নয়। মুক্ত নই আমরা আপনারা কেউই। এ অবস্থায় একমাত্র সচেতনতাই পারে আমাদের সবাইকে এই ভাইরাস থেকে রক্ষা করতে। তাই আপনাদের অনুরোধ আপনার সতর্ক হোন, সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করুন।
ঘর থেকে বের না হয়ে মুখে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ সববসময় করোনা প্রতিরোধ সামগ্রী ব্যবহারের পরামর্শ দিয়ে টেকনাফ মডেল থানার পক্ষ থেকে করোনা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের কথা টেকনাফবাসীর কাছে তুলে ধরেন এবং যে কোনো পরিস্থিতিতে টেকনাফবাসীর পাশে থাকার অঙ্গীকার করেন ওসি।
ওসি দোকানে দোকানে গিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যদির দোকান যেমন ফার্মেসী, মুদিরদোকান, চাউল, কাচাঁবাজার মাছবাজার ছাড়া বাকী সব দোকান বন্দ করে দেন লোকসমাগমের হ্রাস ঘটে চায়ের দোকানে প্রতি টেবিলে একজন করে বসবেন যা পরবর্তী নির্দেশ না দেয়া পযর্ন্ত বাস্তবায়ন থাকবে এবং যারা অমান্য করবেন তাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে হুশিয়ারী উচ্চারন করেন।
