শেরে-বাংলা স্মৃতি সম্মাননা ও নেলসন ম্যান্ডেলা পার্সোনারিটি এ্যাওয়ার্ড পদক পাচ্ছেন নাইক্ষ্যংছড়ি ওসি আলমগীর

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

শামীম ইকবাল চৌধুরী : মাদক ও সন্ত্রাস দমনে বিশেষ অবদান রাখায় “শেরে-বাংলা স্মৃতি সম্মাননা-২০২১ পদক এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান স্বীকৃতি জন্য” নেলসন ম্যান্ডেলা সাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড-২০২১পদক পাচ্ছেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন।

২৫ জুন শুক্রবার সন্ধ্যায় তিনি জানান, গত ২৫জুন শুক্রবার দুপুরে দুইটি চিঠি আমার হাতে পৌঁছেছে।
এতে উল্লেখ করা হয়েছে যে, মাদক ও সন্ত্রাস দমনের বিশেষ অবদান রাখায় আগামী ২৬ জুন শনিবার বিকাল ৫টায় ঢাকাস্থ ৩৭/এ সেগুনবাগিচা ‘কচি-কাঁচা মিলনায়তনে’ বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা কেন্দ্র এবং ৭১” স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত যৌথ উদ্যোগে “আর্ন্তজাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে ” শেরে-বাংলা স্মৃতি সম্মাননা-২০২১ পদক এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় “সাউথ এশিয়া সোস্যাল এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আগামী ৯ জুলাই শুক্রবার বিকাল ৫টায় ঢাকাস্থ তোপখানা রোড এর এশিয়া হোটেল এন্ড রিসোর্টস প্রস্টিজ হলরুমে “আর্ন্তজাতিক নেতা নেলসনম্যান্ডেলার ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ” নেলসন ম্যান্ডেলা শাইনিং পার্সোনলিটি এ্যাওয়ার্ড-২০২১ সম্মাননা পদকে অলংকৃত করা হবে বলে প্রেরিত চিঠি গুলোর মাধ্যমে জানানো হয়েছে বলে তিনি জানান।