রো/হি/ঙ্গা মা/দ/ক স/ম্রা/জ্ঞী/র চা/লা/ন পা/চা/র করতে গিয়েই ই/য়া/বা/সহ টেকনাফের ৩জন নারী গ্রেফতার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১ বছর আগে

হুমায়ূন রশিদ : টেকনাফের লোকালয়ের ভাড়াবাসায় অবস্থান নেওয়া রোহিঙ্গা মাদক সম্রাজ্ঞীর মাদকের চালান টাকার লোভে বহন করতে গিয়েই শিশু নিয়ে ইয়াবাসহ স্থানীয় ৩জন নারী পাচারকারীকে গ্রেফতার করেছে উখিয়া ৬৪বিজিবি ব্যাটালিয়নের জওয়ানেরা।

‎সুত্র জানায়,গত ১২মে দুপুর পৌনে ১২টারদিকে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের মেরিন ড্রাইভ সড়কে দায়িত্বরত বিজিবি জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হতে কক্সবাজারগামী একটি সৈকত বাস তল্লাশীকালে টেকনাফ নতুন পল্লান পাড়ার সাইফুল ইসলামের স্ত্রী ইসমতারা (২৭), নুর হোছনের মেয়ে সামিহা (১৮) এবং সকিদা (২৪) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক দ্রব্য বহনের বিষয়টি স্বীকার না করায় তাদেরকে টেকনাফ নাফ সীমান্ত প্যাথলজিতে নিয়ে এক্সরে করা হলে তাদের পেটের মধ্যে পলিথিন সাদৃশ্য বস্তু পরিলক্ষিত হয়। পরবর্তীতে তাদেরকে উক্ত এক্সরে রিপোর্ট দেখিয়ে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় যে,একজন রহিমা নামে রোহিঙ্গা মাদক সম্রাজ্ঞী তাদেরকে ১৫হাজার টাকার বিনিময়ে কক্সবাজার পৌছে দেয়ার জন্য চুক্তি করে। পরে তাদেরকে টেকনাফ ব্যাটালিয়ন সদরের বাথরুমে পায়ু পথ দিয়ে ১০টি পোটলা বের করে দেয়। যা গননা করে ২,৯৫০ পিস ইয়াবা পাওয়া যায়।

‎এই ব্যাপারে উখিয়া ৬৪বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জসিম উদ্দিন (পিএসসি) জানান,উখিয়া থানায় মামলা দায়ের করতঃ আসামীসহ উদ্ধারকৃত ইয়াবা থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।###