শাহীন শাহ :
কক্সবাজারে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উদ্যোগে ‘দূর্যোগ প্রস্তুতি প্রশিক্ষক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর সকালে কক্সবাজারস্থ বিয়াম ফাউন্ডেশনে চার দিন ব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়। এতে উদ্ভোধক ও প্রধান অতিথি ছিলেন ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ আবুল কালাম। এতে অন্যান্য অতিথি ও আলোচকবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন বিডিআরসিএস’র ডিরেক্টর নাজমুল আজম খান, অ্যামেরিকা রেডক্রসের ডিআরআর একেএম হারুন অর রশিদ, বিডিআরসিএস’র মোহাম্মদ জয়নাল আবেদীন, সিপিপির ডিডি মোহাম্মদ হাফিজ আহমদ, বরিশাল সিপিপির ডিডি আব্দুর রশিদ, আইএফআরসির তৌহিদুল ইসলাম দীপু। প্রশিক্ষণে সিপিপি, বিডিআরসিএস ইউএনএইচসিআর, আইওএম ক্রিস্টিয়ান এইড, একটেড ও ব্র্যাক প্রতিষ্ঠানের ৩১ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
প্রশিক্ষণে দূর্যোগ, ঘূর্ণিঝড়, সমুদ্র বন্দরের সংকেত, সেচ্ছাসেবকদের দায়িত্ব ও কর্তব্য ইত্যাদি বিষয়ের উপর চারদিন ব্যাপী আলোচনা করা হবে।
অংশ গ্রহণকারীরা প্রশিক্ষণ শেষে আশ্রিত রোহিঙ্গাদের মাঝে প্রশিক্ষক হিসেবে কাজ করবেন বলে জানা গেছে।
