আজ জেলা বিএনপি সভাপতি শাহ্জাহান চৌধুরীর ৬৯তম জন্মদিন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী রাজনৈতিক মকবুল আহমদ চৌধুরী পরিবারে ১৯৫০ সালের ১৭ই জুলাই আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন শাহজাহান চৌধুরী নামক নক্ষত্র। যার জীবদ্দশায় রয়েছে বর্ণাঢ্য এক ইতিহাস। তিনিই কক্সবাজার জেলার অন্যতম কৃতি সন্তান, উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে কক্সবাজার-৪ সংসদীয় আসন উখিয়া-টেকনাফ থেকে জনগনের ভোটে সরাসরি চার বার সংসদ সদস্য হয়েছিলেন। সংসদ সদস্য থাকাকালীন তিনি উখিয়া-টেকনাফের ব্যাপক উন্নয়ন করেছেন, যার প্রমান উখিয়া-টেকনাফের গ্রামগঞ্জ ও দাড়িয়ে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান। যিনি কখনো নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য ভাবতেন না, ভেবেগেছেন এই জনপদের কেটে খাওয়া মানুষের কথা। ভেবেছিলেন উখিয়া-টেকনাফবাসীর বৃহত্তর স্বার্থের দিক। তাইতো উখিয়া টেকনাফের প্রত্যন্ত অঞ্চলে শুনা যায় শাহজাহান চৌধুরীর জয়গান। অহংকার, অন্যায়, প্রতিহিংসা প্রচলিত যে কটি শব্দ আছে সব শব্দই যেন উনার কাছে অর্থহীন। বর্তমান দীর্ঘদিন ধরে যিনি সততা ও নিষ্ঠার সাথে পর্যটন নগরী কক্সবাজার জেলা বিএনপির সভাপতি দায়িত্ব পালন করে আসছেন। আজ ১৭ জুলাই দক্ষিণ চট্টলার সিংহ পুরুষ, উখিয়া-টেকনাফের রূপকার জননেতা শাহজাহান চৌধুরীর ৬৯ তম জন্মদিনে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি।

শুভেচ্ছান্তে :
রিদুয়ানুর রহমান
সদস্য সচিব
ছাত্রদল, উখিয়া উপজেলা শাখা, কক্সবাজার।